এক্সপ্লোর

Monkeypox: আরও ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স, ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা

Monkeypox Cases: আমেরিকা, ব্রিটেন ছাড়াও, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন সহ বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে সংক্রমণ।

নয়া দিল্লি: রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) তরফে জানান হয়েছে শতাধিক থেকে এবার দ্বিশতাধিক আক্রান্ত মাঙ্কি পক্সে (Monkey Pox)। করোনা (Coronavirus) থেকে এখনও পুরোপুরি স্বস্তি মেলেনি। এর মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স। গায়ে বসন্তের মতো গুটি, জল ফোসকা সঙ্গে জ্বর, কাঁপুনি, মাথা যন্ত্রণা।                         


আমেরিকা, ব্রিটেন ছাড়াও, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন সহ বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে সংক্রমণ। ব্রিটেনে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ। ভারতে এখনও মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ না মিললেও, সতর্ক কেন্দ্র। আগেই রাজ্যগুলিকে সাবধান করেছিল স্বাস্থ্য মন্ত্রক। এবার অ্যাডভাইসরি প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ২৬ মে পর্যন্ত ২৩টি দেশে ২৫৭ জন আক্রান্ত হয়েছে এখনও পর্যন্ত। ১২০টি নমুনা আক্রান্ত হতে পারে সেই তালিকায় রয়েছে। মাঙ্কিপক্স হল মানুষের গুটি বসন্তের মতোই একটি বিরল ভাইরাল সংক্রমণ।                

আরও পড়ুন, দেশে ক্রমশ বাড়ছে ‘টম্যাটো ফ্লু’-র হানা, আক্রান্ত শতাধিক শিশু

নির্দেশিকায় কী বলা হয়েছে? 

* কারও যদি rash বা মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।                 

* যে দেশগুলিতে এই ভাইরাস ছড়িয়েছে, সেখান থেকে ২১ দিনের মধ্যে আসা ব্যক্তির ওপর বাড়তি নজরদারি। 

* মাঙ্কিপক্স পজিটিভ, এমন কারও বা সন্দেহভাজনের সংস্পর্শে এলে, ২১ দিন আইসোলেশনে থাকতে হবে। বিষয়টি প্রশাসনকে জানাতে হবে। 

* সন্দেহভাজন রোগীকে আইসোলেশনে রাখতে হবে। 

* এই ধরনের ঘটনা সামনে এলে সঙ্গে সঙ্গে জানাতে হবে CMOH বা MSO (কলকাতার জন্য)-কে।

* মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার সময় সমস্তরকম সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে তা কোনওভাবেই ছড়িয়ে না পড়ে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মাঙ্কিপক্স সতর্কতায় তৈরি রাখা হয়েছে বেলেঘাটা আইডিকে। সন্দেহভাজন রোগী এলে, এখানে রেখেই হবে চিকিত্‍সা, পর্যবেক্ষণ। সংক্রমণ মোকাবিলায়, রাজ্যের বিমানবন্দর ও বন্দর এলাকাগুলিতে চলছে বাড়তি নজরদারি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget