এক্সপ্লোর

ইউরোপের প্রথম করোনামুক্ত দেশ ঘোষিত হল মন্টেনেগ্রো

করোনা রুখতে তারা সেলফ আইসোলেশনে থাকা লোকজনের নাম ঠিকানা প্রকাশ করে দেয়, যা মানবাধিকার সংস্থাগুলির সমালোচনা কুড়িয়েছিল। একটি পুরসভায় সপ্তাহের পর সপ্তাহ লকডাউন চালানো হয়। কড়াকড়ি ও পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম না মানায় শয়ে শয়ে লোককে জরিমানা করে স্থানীয় প্রশাসন।

পডগোরিকা: ইউরোপের প্রথম করোনাভাইরাস মুক্ত দেশ হিসেবে চিহ্নিত হল মন্টেনেগ্রো। দেশের প্রধানমন্ত্রী ডাস্কো মার্কোভিচ এ কথা ঘোষণা করেছেন। ৬৯ দিন আগে মন্টেনেগ্রোয় প্রথম করোনা ধরা পড়ে। কিন্তু গত ২০ দিনে এখানে আর একজনও নতুন করে আক্রান্ত হননি। মার্কোভিচ বলেছেন, এই ভয়ঙ্কর জীবাণুর বিরুদ্ধে যুদ্ধে জয় পাওয়া গিয়েছে, মন্টেনেগ্রো ইউরোপের প্রথম করোনামুক্ত দেশ। সাংবাদিক বৈঠকের শুরুতেই মুখ থেকে মাস্ক খুলে ফেলেন তিনি। মন্টেনেগ্রোয় ৩২৪ জন করোনা পজিটিভ ও এই রোগে মারা গিয়েছেন ৯ জন। বলকান এই প্রজাতন্ত্রে মাত্র ৬২০,০০০ মানুষের বাস। অর্থনীতি নির্ভরশীল আড্রিয়াটিক সমুদ্রের ভিত্তিতে গড়ে ওঠা পর্যটন শিল্পের ওপর। ফলে করোনা থেকে মুক্ত হওয়া পর্যটনের পক্ষেও অত্যন্ত জরুরি ছিল। সংক্রমণ রুখতে মার্চের শুরুতে মন্টেনেগ্রো তাদের যাবতীয় সীমান্ত, বিমানবন্দর ও সমুদ্র বন্দর বন্ধ করে দেয়। বন্ধ করে স্কুল, জনগণের অনুষ্ঠান, সমস্ত বাইরের কাজকর্ম। এরপর ৩০ মার্চ থেকে ধীরে ধীরে কড়াকড়ি কমতে থাকে। মার্কোভিচ জানিয়েছেন, তাঁর দেশ সেই সব দেশের সঙ্গে নিজের সীমান্ত খুলে দেবে, যাদের ১০০,০০০ লোকে করোনা রোগীর সংখ্যা ২৫ জনের বেশি নয় যেমন ক্রোয়েশিয়া, আলবানিয়া, স্লোভেনিয়া, জার্মানি ও গ্রিস। এই সব দেশ থেকে পর্যটকদের নিজেদের দেশে আসতেও দেবে তারা। করোনা রুখতে তারা সেলফ আইসোলেশনে থাকা লোকজনের নাম ঠিকানা প্রকাশ করে দেয়, যা মানবাধিকার সংস্থাগুলির সমালোচনা কুড়িয়েছিল। একটি পুরসভায় সপ্তাহের পর সপ্তাহ লকডাউন চালানো হয়। কড়াকড়ি ও পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম না মানায় শয়ে শয়ে লোককে জরিমানা করে স্থানীয় প্রশাসন। কিন্তু দেখা যাচ্ছে, দিনের শেষে করোনা রুখতে তারা পুরোপুরি সফল হয়েছে।

সেরা শিরোনাম

Wayanad Landslide : টানেল সড়কের কাজ চলাকালীন ধস, বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা ; চলছে উদ্ধারকাজ
টানেল সড়কের কাজ চলাকালীন ধস, বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা ; চলছে উদ্ধারকাজ
News Live Updates: 'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
Weather : দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর! এই বর্ষাতেই ভারতে বড় বিপদ? প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু? জুলাইয়েই বড় শঙ্কা?
দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর! এই বর্ষাতেই ভারতে বড় বিপদ? প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু? জুলাইয়েই বড় শঙ্কা?
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget