এক্সপ্লোর

AI Dominance: কৃত্রিম মেধার বাড়বাড়ন্তে যেতে পারে চাকরি, রুজি-রোজগার হারানোর ভয় ৭৪ শতাংশ ভারতীয়ের

Tech News: মাইক্রোসফ্টের তরফে 'ওয়র্ক ট্রেন্ট ইন্ডেক্স ২০২৩' নামের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

নয়াদিল্লি: আবির্ভূত হওয়া ইস্তক তাকে নিয়ে হইচই সর্বত্র (AI Dominance)। জাদুদণ্ড বললেও ভুল হয় না তাকে। কারণ কৃত্রিম মেধা তথা Artificial Intelligence-এর দৌলতে কল্পনা-বাস্তবের মধ্যে ফারাক ঘুচে যাচ্ছে প্রায় নিত্যদিনই। অসম্ভব বলে থাকছে না আর কিছুই। কিন্তু প্রযুক্তির এই বিপ্লবই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কর্মজীবী মানুষের (Tech News)। AI-এর বাড়বাড়ন্তে কর্মজীবী ভারতীয়দের ৭৪ শতংশই চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন বলে এ বার সামনে এর রিপোর্ট (Microsoft Survey)। 

মাইক্রোসফ্টের তরফে 'ওয়র্ক ট্রেন্ট ইন্ডেক্স ২০২৩' নামের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। কর্মজীবী মানুষকে নিয়ে একটি সমীক্ষা চালানো হয়, তারই ফলাফল সামনে আনা হয়েছে। ওই রিপোর্টে দেখা গিয়েছে, ৭৪ শতাংশ কর্মজীবী ভারতীয়ই চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন। হাতে হাতে AI পৌঁছে গেলে, তাঁদের রুজি-রোজগারে টান পড়বে বলে দুশ্চিন্তা ভর করেছে তাঁদের মাথায়। 

গত কয়েক মাসে ChatGPT, Google Bard এবং Microsoft Bing Chat একে একে আত্মপ্রকাশ করায় এমনিতেই চাকরিজীবী মানুষের ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। সাধারণ কর্মজীবী মানুষের মনেও আশঙ্কার মেঘ জমা হতে শুরু করেছে। সংস্থাগুলি প্রযুক্তি নির্ভর হয়ে গেলে, খেটে খাওয়া মানুষের প্রয়োজন ফুরোবে বলে মনে করছেন তাঁরা। তাতে ভবিষ্যৎ নিয়ে দোলাচলে পড়েছেন তাঁরা। 

আরও পড়ুন: ChatGPT Update: মাসে ১০০ কোটি 'ইউনিক ইউজার', চ্যাটজিপিটির প্রস্তুতকারক ওপেনএআই ভাঙছে সব রেকর্ড

ওই সমীক্ষায় ইতিবাচক দিকও ধরা পড়েছে যদিও। দেখা গিয়েছে, ইদানীং কালে বহু কর্মজীবী মানুষ আবার AI ব্যবহার করছেন। নিজেদের কর্মদক্ষতা বাড়াতে উদ্যোগী হয়েছেন নিজে থেকেই। কাজের ভার লাঘব করতে ৮৩ শতাংশ কর্মজীবী মানুষ AI ব্যবহার করতে উৎসুক বলেও দাবি করা হয়েছে ওই সমীক্ষায়। 

বিশ্বের ৩১টি দেশের বিভিন্ন ক্ষেত্রে যুক্ত প্রায় ৩১ হাজার মানুষকে নিয়ে ওই সমীক্ষা চালানো হয়। ভারতেও চালানো হয় সমীক্ষাটি। এ ছাডা়ও ইমেল, ভিডিও মিটিং এবং বিভিন্ন অ্যাপ মারফতও মতামত গ্রহণ করা হয়। লিঙ্কডইন থেকেও নেওয়া হয় মতামত। 

AI-কাজে লাগানো নিয়ে বিভিন্ন সংস্থার শীর্ষ আধিকারিকদের মতামতও নেওয়া হয়েছে। তাঁদের মতে, AI-এর সঙ্গে পাল্লা দিতে হলে আরও কর্মদক্ষ হতে হবে কর্মীদের। এ ব্যাপারে একমত ৯০ শতাংশ আধিকারিকরা। যদিও ৭৮ শতাংশ কর্মজীবী ভারতীয়ের দাবি, কর্মদক্ষতাকে উৎকর্ষতার পর্যায়ে নিয়ে যাওয়ার তেমন সুযোগ সুবিধা এখনও হাতে নেই তাঁদের। সুযোগ পেলে ছাড়বেন না বলেও জানিয়েছেন তাঁরা। যদিও ম্যানেজার পর্যায়ের আধিকারিকদের দাবি, AI কর্মদক্ষতা বৃদ্ধির পক্ষে সহায়ক, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই তাঁদের। তবে তার জন্য কর্মী ছেঁটে ফেলা যুক্তিযুক্ত নয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget