এক্সপ্লোর

ChatGPT Update: মাসে ১০০ কোটি 'ইউনিক ইউজার', চ্যাটজিপিটির প্রস্তুতকারক ওপেনএআই ভাঙছে সব রেকর্ড

OpenAI: রিপোর্ট বলছে, মাসে প্রায় ১০০ কোটি ইউনিক ইউজার পাচ্ছে চ্যাটজিপিটির প্রস্তুতকারক ওপেনএআই (OpenAI)। প্রতিদিনই ভাঙছে একের পর এক রেকর্ড। 

OpenAI: বাজারে আসার পর থেকেই পড়ে গিয়েছিল আলোড়ন। চ্যাটজিপিটি (ChatGPT)বুঝিয়ে দিয়েছিল গুগল এখন অতীত কথা। আগামী দিনে এই কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের ওপরই ভরসা রাখবে বিশ্ববাসী। রিপোর্ট বলছে, মাসে প্রায় ১০০ কোটি ইউনিক ইউজার পাচ্ছে চ্যাটজিপিটির প্রস্তুতকারক ওপেনএআই (OpenAI)। প্রতিদিনই ভাঙছে একের পর এক রেকর্ড। 

ChatGPT Update: বিশ্বের ৫০টি জনপ্রিয় সাইটের একটি ওপেনএআই   
জনপ্রিয়তার নিরিখে বর্তমানে বিশ্বের ৫০টি সাইটের একটি ওপেনএআই (OpenAI)। সাম্প্রতিক একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এই তথ্য। আমেরিকা ভিত্তিক SaaS Webflow ডিজাইন অ্যান্ড পারফরম্যান্স মার্কেটিং এজেন্সি VezaDigital-এর মতে, OpenAI-এর ওয়েবসাইট openai.com এক মাসের মধ্যে ৫৪.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে সিমিলারওয়েব (একটি ইসরায়েল-ভিত্তিক সফ্টওয়্যার ও ডেটা কোম্পানি) ডেটার ভিত্তিতে মার্চ মাসে সর্বাধিক মোট ভিজিটর সহ শীর্ষ ৫০টি ওয়েবসাইটের ট্রাফিক পরিসংখ্যান বিশ্লেষণ করেছে ৷ সেখানেই পাওয়া গিয়েছে এই তথ্য।

OpenAI: ভেজা ডিজিটাল কী বলছে ?
এই বিষয়ে আলোকপাত করেছেন ভেজা ডিজিটালের সিইও স্টেফান ক্যাটানিক । তাঁর মতে, "চ্যাটজিপিটি ২০২২ সালের শেষের দিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আমরা মনে করছি, এটি শীঘ্রই অবিশ্বাস্যভাবে অল্প সময়ের মধ্যে ১ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সবচেয়ে দ্রুততম ওয়েবসাইট হওয়ার সব রেকর্ড ভেঙে ফেলবে।" 

রিপোর্টে বলা হয়েছে, মার্চ জুড়ে মোট ৮৪৭.৮ মিলিয়ন ইউনিক ভিজিটর ওপেনএআই-এর ওয়েবসাইটে এসেছে।  এটি এখন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নয়টি স্থান টপকে ১৮ নম্বরে পৌঁছে গেছে। এর আগে ২৪ টি ধাপ পেরিয়ে বিশ্বে সর্বাধিক পরিদর্শন করা ওয়েবসাইট থেকে ২৭ নম্বরে উঠেছিল৷ ওপেনএআই ইতিমধ্যেই এই বছরের ফেব্রুয়ারিতে এক বিলিয়ন-ভিজিটের মাইলফলক অতিক্রম করেছে, মার্চ মাসে এই ওয়েবসাইট ১.৬ বিলিয়ন ভিজিটরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

Microsoft President Statement: সুবিধার পাশপাশি তৈরি হচ্ছে সমস্যা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনের আশীর্বাদের সঙ্গে নিয়ে আসছে অভিশাপ। AI-কে কাজে  লাগিয়ে বাড়ছে জালিয়াতি। যা চিন্তা বাড়িয়েছে খোদ মাইক্রোসফটের প্রেসিডেন্টের। 

Artificial Intelligence: কী বলেছেন মাইক্রোসফ্ট প্রেসিডেন্ট ? 
সম্প্রতি মাইক্রোসফ্ট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের কারণ। ডিপ ফেকের মাধ্যমে নকল জিনিসকে আসল বলে দেখানো হচ্ছে। যা আদতে সত্যি নয়। ওয়াশিংটনে একটি বক্তৃতায় এআইকে কীভাবে আরও ভালভাবে নিয়ন্ত্রণ করা যায়,তা নিয়ে বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেন স্মিথ।  

যেখানে তিনি জানান, বর্তমানে চ্যাটজিপিটি এসে যাওয়ার ফলে অনেকেই একে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করছেন। যার ফলে মানুষের মধ্য়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। কোম্পানিকে এমন কিছু করতে হবে, যাতে কোন ছবি বা ভিডিও আসল ও কোনটা এআই তৈরি করেছে, তা সাধারণ মানুষের বোধগম্য হয়। এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। 

আরও পড়ুন: Shramik Samman Yojana: মহিলাদের প্রতি মাসে ৫১০০ টাকা দেবে সরকার ! আপনিও দেখেছেন এই ভিডিও ?

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget