এক্সপ্লোর

Railway Recruitment : রেলে খালি রয়েছে তিন লক্ষের বেশি পদ ! হু হু করে কমছে রেলে স্থায়ী কর্মীর সংখ্যা

তথ্য বলছে, গত ৫ বছরে ৮১৩টি নতুন ট্রেন চালু হয়েছে। কিন্তু, দেখা যাচ্ছে গত কয়েক বছরে হু হু করে কমছে রেলের কর্মীসংখ্যা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, সত্য়জিৎ বৈদ্য় : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় একদিকে যেমন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে নতুন প্রযুক্তি ব্যবহার না করার অভিযোগ করছেন বিরোধীরা, তেমনই অভিযোগ উঠছে রেলে বছরের পর বছর ধরে কর্মী না নেওয়ার। গোটা দেশে রেল লাইন রয়েছে, ৬৭ হাজার কিলোমিটারের কাছাকাছি। ৭ হাজারের বেশি স্টেশন রয়েছে। তথ্য বলছে, গত ৫ বছরে ৮১৩টি নতুন ট্রেন চালু হয়েছে। কিন্তু, দেখা যাচ্ছে গত কয়েক বছরে হু হু করে কমছে রেলের কর্মীসংখ্যা। পরিসংখ্যান বলছে, বছর ২০ আগেও রেলের মোট স্থায়ী কর্মীর সংখ্যা ছিল প্রায় ২১ লক্ষ।

মোদি সরকারের আমলে, ২০২০ সালে রেলের মোট স্থায়ী কর্মীর সংখ্যা কমে হয়, ১২ লক্ষ ৫৪ হাজার ৩৮৬ জন। ২০২১ সালে তা আরও কমে হয়, ১২ লক্ষ ৫২ হাজার ৩৪৭ জন। পরের, বছর তা কমে হয়, ১২ লক্ষ ১২ হাজার ৮৮২।

৩ ফেব্রুয়ারি, রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, বর্তমানে রেলের বিভিন্ন বিভাগে ৩ লক্ষ ১২ হাজার ৩৯টি পদ খালি রয়েছে। এর পাশাপাশি, রাজ্যসভায় দেওয়া রেলমন্ত্রীর তথ্য অনুযায়ী, UPSC-র মাধ্যমে ২০১৯ সালে রেলে যেখানে ৪১৬ জনকে নিয়োগ করা হয়েছিল, সেখানে ২০২২ সালে এই সংখ্যাটা শূন্য। রাজ্যসভায় দেওয়া রেলমন্ত্রীর তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে রেলে স্থায়ী নিয়োগ কমে গেলেও, বেড়েছে অস্থায়ী পদে নিয়োগ। 

এই অবস্থায়, দেখা যাচ্ছে, প্রতিবছর গড়ে ৩৮ থেকে ৪২ হাজার রেলকর্মী অবসর নেন। অথচ গত ৫ বছরে রেলের সব বিভাগ মিলিয়ে স্থায়ী কর্মী নিয়োগ হয়েছে ৫০ হাজারের মতো। ২২ বগির একটা ট্রেন কারশে়ডে আসলে, রেলের রুল বুক অনুযায়ী,  প্রতি কোচ পরীক্ষা করে দেখতে মোট ২২ জন কর্মী লাগে। পরীক্ষার জন্য ৬ ঘণ্টা সময় দেওয়ার নিয়ম। কিন্তু বাস্তবে, ৫ থেকে ৬ জনকে এই কাজটা ওই সময়ের মধ্যে করতে হয়। পরীক্ষা করে দেখতে হয় ইলেকট্রিক্য়াল যন্ত্রাংশ, চাকা, ব্রেকিং সিস্টেম-সহ সবটাই। কোনও কোনও সময়, এর জন্য ৬ ঘণ্টাও কম সময় মেলে বলে অভিযোগ কর্মী সংগঠনের। পর্যাপ্ত লোক না থাকায়,  এক জন কর্মীকে ১৬ থেকে ১৭ কিলোমিটার রেল পথ পরীক্ষা করতে হয়।

রুল বুক অনুযায়ী, একজন লোকো পাইলটের ডিউটি টাইম ৪ থেকে ৬ ঘণ্টা। শিয়ালদা থেকে শান্তিপুর পর্যন্ত ১ হাজার ৪৪০টি সিগন্যাল রয়েছে।  একজন, চালককে সবকটি সিগন্যালই দেখতে হয়। শতাব্দী-দূরন্ত বা রাজধানীর লোকো পাইলটদের গড়ে প্রতি ২০ থেকে ২২ সেকেন্ড অন্তর এক একটি সিগন্যাল দেখতে হয়। এই অবস্থায়, প্রয়োজনের তুলনায় চালকের সংখ্যা কম থাকায়, তাঁদের নির্দিষ্ট সময়ের থেকে বেশি কাজ করতে হয় বলে দাবি কর্মী সংগঠনের।
 
এর পাশাপাশি, উন্নতমানের প্রযুক্তি এলেও, তার ব্যবহারিক প্রযোগের ক্ষেত্রে ট্রেনিংয়ের অভাব দেখা দিচ্ছে বলেও অভিযোগ। রেল বিশেষজ্ঞদের একাংশের মতে, বেসরকারিকরণের ফলে, রেলের বহু কাজ বাইরে চলে যাচ্ছে। ফলে, দায় এবং দায়িত্ব অনেকটাই কমছে। সেই সঙ্গে কাজের মানও পড়ে যাচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget