এক্সপ্লোর

Morocco Earthquake: মাটিতে মিশে গেল পৃথিবীবিখ্যাত UNESCO হেরিটেজ, ৬.৮ তীব্রতায় কেঁপে উঠল মরক্কো, মৃত বেড়ে ৬৩০

Earthquake in Morocco: স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার রাত ১১টা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো।

রাবাত: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। তার প্রকোপে শনিবার সকাল পর্যন্ত কমপক্ষে ২৯৬ জনের মৃত্যুর খবর মিলেছিল। বেলা বাড়তে সেই সংখ্যা এসে ঠেকল ৬৩০-তে। আহত হয়েছেন প্রায় ২০০ জন মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও এবং ছবি সামনে এসেছে, তাতে বিধ্বস্ত অবস্থায় দেখা গিয়েছে উত্তর আফ্রিকার অন্তর্গত দেশটিকে। চারিদিক ধুলোয় ঢাকা, বড় বড় বাড়িঘর মিশে গিয়েছে মাটিতে, এমনই চেহারায় দেখা গিয়েছে মরক্কোকে। শুধু তাই নয়, UNESCO হেরিটেজ হিসেবে চিহ্নিত, ঐতিহাসিক মারাকেশ শহরকে ঘিরে থাকা লাল দেওয়ালও ধূলিসাৎ হয়ে গিয়েছে। (Morocco Earthquake)

স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার রাত ১১টা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। কম্পনের উৎসস্থ হিসেবে চিহ্নিত করা হয়েছে, মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরের হয়েছে অ্যাটলাস পার্বত্য অঞ্চলের উকাইমেদেন স্কি রিসর্ট সংলগ্ন এলাকাকে। ভূগর্ভের ১৮.৫ কিলোমিটার গভীরতা থেকে ছড়িয়ে পড়ে কম্পন। এতটাই তীব্র ছিল ভূমিকম্প যে, পর্তুগাল এবং আলজিরিয়াতেও অনুভূত হয়েছে কম্পন। (Earthquake in Morocco)

মারাকেশ শহরের পুরাতন শহর, যা কিনা মদিনা হিসেবেও পরিচিত, সেখানে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা লাল রংয়ের দেওয়ালের খ্যাতি গোটা বিশ্বে। UNESCO-র হেরিটেজ হিসেবেও চিহ্নিত ওই দেওয়াল। ভূমিকম্পের ফলে সেটিও জায়গায় জায়গায় ধূলিসাৎ হয়ে গিয়েছে বলে খবর। দেশের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, এখনও পর্যন্ত আল-হউজ, মারাকেশ, উয়ারজাজাতে, আজিলাল, চিচাউয়া এবং তারুদান্তে থেকেই মৃতদের পরিসংখ্যান মিলেছে। ১৫০-র বেশি মানুষ আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। 

আরও পড়ুন: N. Chandrababu Naidu: কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ, দুর্নীতি মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, অ্যাটলাস পর্বতমালার ভূমির ওঠাপড়ার জন্যই এই ভূমিকম্প। এর আগে ২০০৪ সালে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছিল মরক্কো। সেবারও প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়। ওই ভূমিকম্প 'আল হোশেইমা' নামে পরিচিত। দেশের উত্তরের উপূল এলাকায় মাটির নীচের পাতের অবস্থানে হেরফের ঘটাতেই সেবার ভূমিকম্প হয়। সেবার কম্পনের তীব্রতা ছিল ৬.৩।

এবারের তীব্রতা ২০০৪ সালের হিসেব ছাপিয়ে গিয়েছে। মরক্কোয় ভূমিকম্পের ঘটনা সচরাচর ঘটে না। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের পরিসংখ্যান অনুযায়ী, গত ১২০ বছরে এত তীব্র ভূমিকম্প হয়নি মরক্কোয়। এর আগে মূলত দেশের পূর্বেই ভূমিকম্প ঘটতে দেখা গিয়েছে। শুক্রবাররে ভূমিকম্পে মরক্কোর জন্য প্রার্থনা করছে গোটা পৃথিবী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই দুর্ভাগ্যজনক সময়ে, মরক্কোর পাশে আছে ভারত। মৃতদের পরিবারকে সমবেদনা জানাু। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এই কঠিন সময়ে সবরকম ভাবে মরক্কোকে সাহায্য় করতে প্রস্তুত ভারত'।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget