এক্সপ্লোর

Mother Teresa: 'সিস্টার অ্যাগনেস' থেকে 'মাদার টেরেসা'- গণদেবতার সেবার পথযাত্রী

Mother Teresa Birthday: পরনে নীল পাড় সাদা সুতির শাড়ি, বাম কাঁধে পবিত্র ক্রুশ। কলকাতার বস্তিতেই তাঁর সেবাযজ্ঞে প্রথম আহুতি শুরু।

পল্লবী দে, কলকাতা: "I am an Albenian by chance but an Indian by choice"- লক্ষ্য ছিল ভারতের আর্ত মানুষের সেবা করা, ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে ঘর ছেড়েছিলেন অষ্টাদশী তরুণী। আপন জীবনদর্শন দিয়ে বোঝালেন স্বামীজির সেই বিখ্যাত উক্তি- 'জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর'। নিজেকে সমর্পণ করলেন আর্তের সেবায়। সেবাধর্ম দিয়ে আজন্ম উচ্চ-নীচ সকলকে আপন করে নিয়েছিলেন মাদার টেরেসা। (Mother Teresa)

তৎকালীন যুগোস্লোভিয়ার দক্ষিণ অঞ্চলের একটি ছোট্ট গ্রাম স্কোপজ। সেখানেরই এক আলবেনিয় রোমান ক্যাথলিক (Roman Catholic) কৃষক পরিবারে জন্ম অ্যাগনেসের। অল্পবয়স থেকেই সন্ন্যাসিনীদের জীবন-কাহিনি টানত ছোট্ট অ্যাগনেসকে। তাই ১২ বছর বয়সেই সিদ্ধান্ত নিয়েছিলেন আর্তের সেবাতেই জীবন অর্পণ করবেন তিনি। যোগ দেন আয়ারল্যান্ডের লরেটো সন্ন্যাসিনীদের সংস্থায়। এরপর ১৯২৯ সালে ভারতের মাটিতে পা রাখেন। কলকাতার এন্টালিতে লরেটো কনভেন্ট স্কুলে পড়ানো শুরু করেন। পড়ানোর ফাঁকেই আর্তদের সেবা চালিয়ে যেতে থাকেন সিস্টার অ্যাগনেস।

এদিকে কলকাতায় (Kolkata) তখন দুর্ভিক্ষ চলছে। ১৯৪৩-এর সেই সময় ক্ষুধার্ত শহরের কঙ্কাল দেখেছিলেন 'সিস্টার টেরেসা'। (Sister Teresa) এরপর ১৯৮৬-এ তিলোত্তমা ক্ষতবিক্ষত হয়ে ওঠে দাঙ্গায়। শহরের সেই চিত্রর মাঝে অভাগা অনাথ অসহায় শিশুদের মুখই বারবার টেরেসার অন্তরে যেন ফুটে উঠত। এদিকে সমাজে তখন ছড়িয়ে কুষ্ঠ রোগ। সে রোগীর ঠাঁই হত না কোথাও। কিন্তু পরম স্নেহে তাঁদেরই কোলে তুলে নিলেন অ্যাগনেস।  

পরনে নীল পাড় সাদা সুতির শাড়ি, বাম কাঁধে পবিত্র ক্রুশ। কলকাতার বস্তিতেই তাঁর সেবাযজ্ঞে প্রথম আহুতি শুরু। তবে ১৯৫০ সালে তৈরি করেছিলেন আর্তমানুষের আপনস্থল মিশনারিজ অফ চ্যারিটি। কিন্তু এই 'ছোঁয়াচ' রোগীকেই আপন করে নিলেন কেন? মাদার সেই সময় জানিয়েছিলেন- 'আমি যখন কুষ্ঠ রোগীর সেবা করি তখন ভাবি আমি ভগবানের সেবা করছি'। এরপর বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় শরণার্থীদের মা হয়ে উঠলেন তিনি। 'সিস্টার অ্যাগনেস' থেকে তিনি হয়ে উঠলেন 'মাদার টেরেসা'। 

তাঁর কথায়, “ … a call within a call …… The message was clear. I was to leave the convent and help the poor, while living among them”. মাদার টেরেসার কথায়, 'গরিবের সেবা করতে হলে গরিব হয়ে তাদের মধ্যে থেকেই তা করতে হবে।' তিলে তিলে গড়ে তুলতে লাগলেন তাঁর সেবা প্রতিষ্ঠান। দুঃখী দুঃস্থ আর্ত জর্জরিত মানুষকে তিনি একান্ত মায়ের স্নেহ – মমতায় বুকে তুলে নিলেন। 

পদ্মশ্রী, ভারতরত্ন, ম্যাগসেসে, পোপ জন শান্তি পুরস্কার, গুডসামারিটান, জন এফ কেনেডি আন্তর্জাতিক স্বীকৃতি অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে নোবেল প্রাইজ, গণদেবতার সেবায় যে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদার, গোটা বিশ্ব তা স্বীকার করেছে আনত মস্তকে। প্রয়াত মাদারকে ২০১৬-এ “সন্ত” উপাধিতে ভূষিত করেন রোমান ক্যাথলিক চার্চের পোপ ফ্রান্সিস ।


মাদার- আজও সেই আলোর পথযাত্রী, যে পথ মানবপ্রেমের আদর্শর পথ। যে পথের ঈশ্বর হল সেই সকল দিনার্ত মানুষরা।    

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget