এক্সপ্লোর

MP Train Accident: দুই মালগাড়ির সংঘর্ষ, দাউদাউ করে জ্বলে উঠল রেলের ইঞ্জিন

Train Collision:সংঘর্ষের পর রেললাইন জুড়ে উল্টে পড়ে ইঞ্জিন-সহ একাধিক কামরা।

ভোপাল: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিলাসপুর-কাটনি রেলপথে দুর্ঘটনা। সিংপুর রেলস্টেশনের কাছে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষের পর রেললাইন জুড়ে উল্টে পড়ে ইঞ্জিন-সহ একাধিক কামরা। ধাক্কার পর দুটি ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। দুর্ঘটনায় দুই ইঞ্জিনচালক আহত (Injured) হয়েছেন। দুই রেলকর্মী উল্টে যাওয়া কামরার মধ্যে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে। বিলাসপুর-কাটনি শাখায় রেল চলাচলে বিঘ্ন।

 

২টি মালগাড়ির মধ্যে এত জোরে সংঘর্ষ হয়েছে যে বগিগুলি একটা আরেকটার উপর এসে পড়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর (ANI) তরফে একটি ট্যুইটে দুর্ঘটনাগ্রস্ত ২টি মালগাড়ির (goods train) ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে আগুন জ্বলতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে রেললাইনের উপর কার্যত স্তূপাকারে পড়ে রয়েছে রেলের বগি। দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ। মালগাড়ি ২টিার ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা তা দেখা হচ্ছে। আগুন যাতে অন্যত্র না ছড়ায় তার জন্য কাজ চলছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, যান্ত্রিক গোলযোগ নাকি মানুষের ভুলে এই দুর্ঘটনা তা খোঁজ নেওয়া হচ্ছে। 

আগেও ট্রেন দুর্ঘটনা:
চলতি বছরেই ফেব্রুয়ারিতে বিহারে মালগাড়ি দুর্ঘটনা ঘটেছিল। বিহারে রোহতাস জেলার গয়া দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে ব্লকে পহলেজা এবং কারাবান্দিয়া স্টেশনের মাঝের ফ্রেইট করিডোরের সাব-লাইনে দুর্ঘটনা ঘটেছিল। ১৩ বগির মালবাহী ট্রেন লাইনচ্যূত হয়েছিল। মালবাহী গাড়িটি দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে গয়ার দিকে যাচ্ছিল। তেন্ডুয়া দুসাধি গ্রামের কাছে সেটির ১৩টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার পরই রেলকর্মীরা সেখানে পৌঁছে যান। এই মুহূর্তে ওই লাইনে ট্রেন চলাচল ধাক্কা খেলেও রেলকর্মীরা তা স্বাভাবিক করতে প্রাণপণ চেষ্টা করছেন। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মালবাহী গাড়িটির সব কামরাই খালি ছিল। দুর্ঘটনার পর কয়েকটি কামরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়, কয়েকটি আবার লাগোয়া গমের খেতে আছড়ে পড়ে। 

আরও পড়ুন: ইনফোসিসের শেয়ারে ধস, একদিনে ৫০০ কোটিরও বেশি লোকসান ব্রিটেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget