এক্সপ্লোর

Muhammad Yunus: সামান্য ভুলে জয় হাতছাড়া হতে পারে, বাংলাদেশবাসীকে সাবধান করলেন ইউনূস

Bangladesh Situation: চিকিৎসা করাতে এই মুহূর্তে প্যারিসে রয়েছেন ইউনূস। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফেরার কথা তাঁর।

ঢাকা: আগামী কাল দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা তাঁর। কিন্তু তার আগেও দেশ জুড়ে অশান্তি অব্যাহত। সেই আবহে বাংলাদেশবাসীকে বার্তা দিলেন নোবেলজয়ী মুহম্মদ ইউনূস। শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জনগণকে অভিনন্দন জানালেও, দেশবাসীকে সাবধানও করেছেন তিনি। সামান্য ভুলে যাতে সব ঘেঁটে না যায়, তার জন্য সংযত থাকার বার্তা দিয়েছেন। (Muhammad Yunus)

চিকিৎসা করাতে এই মুহূর্তে প্যারিসে রয়েছেন ইউনূস। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফেরার কথা তাঁর। কিন্তু বুধবার বিকেলেও অশান্তি অব্যাহত বাংলায়। জেল ভেঙে বন্দিদের পালানো থেকে, লুঠপাট, অগ্নিসংযোগের ঘটনা উঠে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এমনকি বুধবারও গুলি চলেছে বলে খবর। সেই আবহেই বাংলাদেশবাসীর উদ্দেশে বার্তা পাঠিয়েছেন ইউনূস। (Bangladesh Situation)

ইউনূসের বক্তব্য, "আমাদের দ্বিতীয় বিজয় দিবসের বাস্তবায়নে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, সেই সাহসী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই। অভিনন্দন আপামর দেশবাসীকে, যাঁরা ছাত্র আন্দোলনে পূর্ণ সমর্থন জানান।" তিনি আরও বলেন, "কোনও প্রকার ভুলের জন্য এই জয় যেন হাতছাড়া না হয়ে যায় আমাদের। এই মুহূর্তে যা পরিস্থিতি, সকলকে শান্ত থাকতে, সব ধরনের হিংসা, স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।"

আরও পড়ুন: India-Bangladesh Border: রাত্রিকালীন কার্ফু জারি করল মেঘালয়ও, হিংসাদীর্ণ বাংলাদেশ থেকে দলে দলে অনুপ্রবেশ রুখতে পদক্ষেপ

ইউনূস জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের জন্য বাংলাদেশকে রক্ষা করতে হবে। যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাগেশের। তাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সকলের যোগদান কাম্য। নয়া বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। অকারণ হিংসা ঘটিয়ে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করা চলবে না বলে বার্তা দিয়েছেন তিনি।

হিংসা রুখতে ইউনূসের বক্তব্য, "হিংসা আমাদের সকলের শত্রু। দয়া করে আর শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত হোন। নিজেরা শান্ত হোন, চারপাশে শান্তি বজায় রাখুন। নতুন দেশ গড়তে এগিয়ে আসুন।"

মঙ্গলবারই ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। BNP-ও তাঁর নেতৃত্ব স্বীকার করেছে ইতিমধ্যেই। বুধবার খালেদা জিয়াও বাংলাদেশবাসীকে বার্তা দেন। প্রতিশোধ, প্রতিহিংসা ভুলে শান্তি ফিরিয়ে আনতে আর্জি জানান তিনি। হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সে দলের সমর্থক এবং দেশবাসীকে বার্তা দেন খালেদা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে জনগণনায়, ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র
কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে জনগণনায়, ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget