এক্সপ্লোর

কোভিড-১৯: মহরমে আড়ম্বর নয়, শোভাযাত্রার অনুমতি দিচ্ছে না মহারাষ্ট্র প্রশাসন

Muharram Celebrations in Maharashtra: মহারাষ্ট্র সরকারের সার্কুলারে বলা হয়েছে, নোভেল করোনাভাইরাস প্রতিরোধে কেন্দ্র, রাজ্য সরকারের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ও কর্মসূচির ওপর জারি করা নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গতি রেখেই চলতি বছর মাতাম (শোক মিছিল) বের করার অনুমতি দেওয়া হবে না। মুসলিমরা লকডাউন পর্বে পালিত অন্যান্য কর্মসূচির মতো মহরমও পালন করুন ঘরে থেকেই।

মুম্বই: মহরম পালন করুন অনাড়ম্বর মেজাজে। কোভিড-১৯ অতিমারী সংক্রমণের পরিপ্রেক্ষিতে জাঁকজমকবর্জিত মহরম পালনের আহ্বান জানিয়ে সার্কুলার দিয়েছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি মহরমের মিছিল, শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছে রাজ্য প্রশাসন। কারবালার লড়াইয়ে হজরত ইমাম হুসেনের বলিদানে শোকপ্রকাশ, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয় দিনটি। ইসলামি ক্যালেন্ডারের প্রথম ও পবিত্রতম মাসগুলির অন্যতম এটি। মহারাষ্ট্র সরকারের সার্কুলারে বলা হয়েছে, নোভেল করোনাভাইরাস প্রতিরোধে কেন্দ্র, রাজ্য সরকারের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ও কর্মসূচির ওপর জারি করা নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গতি রেখেই চলতি বছর মাতাম (শোক মিছিল) বের করার অনুমতি দেওয়া হবে না। মুসলিমরা লকডাউন পর্বে পালিত অন্যান্য কর্মসূচির মতো মহরমও পালন করুন ঘরে থেকেই। একসঙ্গে শোক পালনের জন্য় জমায়েত করা উচিত নয়, মজলিস (সামাজিক, ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান) কর্মসূচি পালন করা উচিত নিয়মবিধি মেনে অনলাইনে। তাজিয়া বের করার অনুমতিও দেওয়া হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। বলেছে, স্টল বসাতে গেলেও স্থানীয় প্রশাসনের আগাম অনুমতি নিতে হবে, একসঙ্গে সেখানে দুজনের বেশি লোকের জমায়েতও চলবে না। স্টল থেকে সিল করা বোতলে জল বিলি করে হবে সামাজিক দূরত্ববিধি মেনে। মহরমের কোনও অনুষ্ঠানেই চারজনের বেশি লোক উপস্থিত থাকতে পারবে না। কোভিড-১৯ পরিস্থিতি মাথায় রেখে মহরম আয়োজকদের রক্ত ও প্লাজমা দানের মতো শিবিরের আয়োজন করার আবেদনও করেছে রাজ্য সরকার। কোভিড-১৯ মোকাবিলায় সরকারি গাইডলাইন অক্ষরে অক্ষরে মেনে চলা সবার ক্ষেত্রেই বাধ্যতামূলক, বলা হয়েছে সার্কুলারে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swimmer Sayani Das: অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
DCP Shantanu Sinha Biswas: প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?
প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?
Amit Shah : অনুপ্রবেশ রোধে বড় সিদ্ধান্ত অমিত শাহের, হবে এই কাজ
অনুপ্রবেশ রোধে বড় সিদ্ধান্ত অমিত শাহের, হবে এই কাজ
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, লিখলেন...
মুখ্যমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, লিখলেন...

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget