এক্সপ্লোর

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই কালিয়াগঞ্জে দলীয় বৈঠক থেকে তৃণমূলকে হারানোর ডাক মুকুলের

কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে খালি হয়েছে আসন। সামনেই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। এখন থেকেই তার রণকৌশল ঠিক করতে উদ্যোগী বিজেপি। সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলের সাংগঠনিক সভায় অংশ নিয়ে তারই ব্লু প্রিন্ট তৈরির কাজ শুরু করে দিলেন বিজেপি নেতা মুকুল রায়।

কালিয়াগঞ্জ: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলের সাংগঠনিক বৈঠকে অংশ নিয়ে তৃণমূলকে হারানোর ডাক মুকুল রায়ের। ভোটে তৃণমূলই জিতবে। পাল্টা দাবি রাজ্যের শাসক-দলের। কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে খালি হয়েছে আসন। সামনেই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। এখন থেকেই তার রণকৌশল ঠিক করতে উদ্যোগী বিজেপি। সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলের সাংগঠনিক সভায় অংশ নিয়ে তারই ব্লু প্রিন্ট তৈরির কাজ শুরু করে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। মুকুল বলেন, ‘জনাদেশ আমাদের দিকে আছে। লোকসভা ভোটের নিরিখে আমরা এগিয়ে আছি।’ যদিও মুকুলের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। কালিয়াগঞ্জের পুরপ্রধান ও তৃণমূল নেতা কার্তিক পাল বলেছেন, ‘মুকুল রায় এলেও কোনও লাভ নেই। মমতা উন্নয়নের জোয়ারে উপ নির্বাচনে তৃণমূলই জিতবে।’ প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মাঝেই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ২১-এর বিধানসভা ভোট ও আসন্ন পুরভোটে তৃণমূলকে হারানোর ডাক দিয়েছেন মুকুল রায়। যা নিয়ে মুকুলের কটাক্ষ, ‘মুখ্যমন্ত্রী পাহাড়ে থাকুন বা সমতলে, বাংলায় জনাদেশ পরিষ্কার। ২০২১-এ মমতার সরকারের উৎখাত হবে। পুরভোটে ভোট দিতে দেওয়া হলে অধিকাংশ পুরসভায় বিজেপিই জিতবে।’ মালদা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি দুলাল সরকার পাল্টা বলেছেন, ‘২০২১-এ বাংলার মানুষ আবার মমতাকেই মুখ্যমন্ত্রী করবেন। আর পুরভোট কবে হবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। যখনই নির্বাচন হোক না কেন, তৃণমূলই জিতবে।’ যাদবপুর থেকে জিয়াগঞ্জ, দুর্গাপুজোর কার্নিভাল থেকে রাজ্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে রাজ্যপালের বৈঠকের ডাক। এরকম নানা ইস্যুতে বারবার সংঘাতে জড়িয়েছে রাজভবন এবং শাসক দল। এই প্রেক্ষাপটেও ফের একবার তৃণমূলকে কটাক্ষ করেছেন মুকুল। বলেছেন, ‘রাজ্যপাল সাংবিধানিক প্রধান। তিনি জেলায় জেলায় যাবেন, আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে তাঁর বৈঠকে প্রশাসনিক আধিকারিকরা যাচ্ছেন না, সংবিধানের পক্ষে এটাই বড় বিপদ।’ যদিও তৃণমূল শিবির থেকে পাল্টা আক্রমণ হানা হয়েছে। মালদা তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেছেন, ‘ধনকড় সাহেব বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন। দেখে মনে হচ্ছে কংগ্রেসের আব্দুল মান্নান নন, তিনিই বিরোধী দলনেতা। মানুষ এটাকে ভালভাবে নিচ্ছে না।’ সামনের বছর পুরসভা নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে তৃণমূল-বিজেপি চাপানউতোর।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget