এক্সপ্লোর

Mumbai Bus Accident: 'বাসে যান্ত্রিক ত্রুটি নেই, মানুষের ভুলেই হয়েছিল দুর্ঘটনা', মুম্বই বাস-দুর্ঘটনা প্রসঙ্গে জানাল তদন্তকারী আধিকারিকরা

Mumbai: 'বাসটি যান্ত্রিক ভাবে ঠিকই রয়েছে। মানুষের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।' এমনটাই জানানো হয়েছে ওই ট্রান্সপোর্ট সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক।

Mumbai Bus Accident: কয়েকদিন আগেই মুম্বইতে ঘটে গিয়েছে ভয়াবহ এক পথ দুর্ঘটনা। ঘাতক বাস পিষে দিয়েছে ৪ জনকে। প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে কয়েকজন চোট-আঘাত গুরুতর। দুর্ঘটনার পর পরীক্ষা করা হয়েছে ঘাতক বাসটির। আর তার পরেই জানা গিয়েছে যে, সম্ভবত এই দুর্ঘটনার জন্য 'মনুষ্য সৃষ্ট কারণই' দায়ী। কারণ ৬ বছরের পুরনো ওই বাসের কোনও ত্রুটি নেই। ঘাতক বাসটি ছিল একটি BEST বাস অর্থাৎ Brihanmumbai Electric Supply and Transport- এর বাস। মুম্বইয়ের নাগরিক পরিচালিত পরিবহণ সংস্থা এটি। যান্ত্রিক ভাবে এই বাসটি ঠিকই ছিল বলে জানা গিয়েছে। অর্থাৎ যান্ত্রিক ত্রুটি ছিল না ঘাতক বাসের।         

The Olectra Greentech নির্মিত ৯ মিটার লম্বা এই ইলেকট্রিক বাসটি পরিচালনা করে Brihanmumbai Electric Supply and Transport কোম্পানি। ভান্ডুপের শহরতলির কাছে একটি রেল স্টেশনের সামনে পথচারীদের ধাক্কা মারে এই বাসটি। সোমবার রাতে ঘটেছে এই দুর্ঘটনা। ভয়াবহ এই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছেন ৪ জনের। আহত হয়েছেন আরও ১০ জন। BEST- এর জেনারেল ম্যানেজার ইতিমধ্যেই অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)- কে এই দুর্ঘটনার তদন্ত করতে বলেছেন এবং দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছেন। The Wadala Regional Transport Office (RTO) ঘাতক বাসটির পরীক্ষা করেছে।            

'বাসটি যান্ত্রিক ভাবে ঠিকই রয়েছে। মানুষের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।' এমনটাই জানানো হয়েছে ওই ট্রান্সপোর্ট সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক। দুর্ঘটনার দিন বাস চালাচ্ছিলেন সন্তোষ সাওয়ান্ত, বয়স ৫২ বছর। বিগত ১৫ বছর ধরে BEST- এ চাকরি করছেন তিনি। সম্প্রতি BEST কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে সন্তোষ সাওয়ান্তকে। গাড়ি চালানোর গাফিলতির অভিযোগে মামলা রুজু হয়েছে তাঁর নামে। সূত্রের খবর, BEST- এর তরফে জানানো হয়েছে চালক দুর্ঘটনার কয়েক মিনিট আগেই ভান্ডুপ স্টেশনের কাছে এসে দাঁড় করিয়েছিল বাসটি। এটি ছিল রুট নম্বর ৬০৬- এর বাস। সেই সময়ে বাসে গতি ছিল ঘণ্টায় ৭ কিলোমিটার। এরপর বাসটি স্টেশনের কাছে দাঁড় করিয়েছিলেন চালক। ভিড় এলাকায় প্রায় ৫ মিনিট দাঁড়িয়েছিল বাসটি। সোমবার রাত সাড়ে ৯টার আশপাশে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget