এক্সপ্লোর

Mumbai Dust Storm: মুম্বইয়ে ধুলোঝড়, পেট্রোল পাম্পে ভেঙে পড়ল বিলবোর্ড, তছনছ ঘাটকোপার এলাকা

Ghatkopar Dust Storm: এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পেট্রোল পাম্পের মধ্যে যেসব গাড়ি দাঁড়ানো ছিল তার মধ্যে কয়েকটি গাড়ির একদম ছাদের উপরেই ভেঙে পড়েছে ওই বিলবোর্ডের ধাতব ফ্রেম।

মুম্বই: ধুলোঝড়ে বিধ্বস্ত মুম্বইয়ের ঘাটকোপার। সোমবার সন্ধ্যায় আচমকাই ধুলোঝড় (Dust Storm) উঠেছিল মুম্বইয়ের ঘাটকোপার (Mumbai Ghatkopar) এলাকায়। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে। অন্তত ৫৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। একটি পেট্রোল পাম্পের উল্টোদিকে থাকা বিলবোর্ড ভেঙে পড়েছে ঝড়ের দাপটে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন অনেকেই। পেট্রোল পাম্পের মধ্যে অনেকেই গাড়িতে তেল ভরার জন্য লাইন দিয়েছিলেন। কিছু গাড়িতে জ্বালানি ভরাও হচ্ছিল। তার মাঝেই ভেঙে পড়ে ওই সুবিশাল বিলবোর্ড। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। পেট্রোল পাম্পের মধ্যে যেসব গাড়ি দাঁড়ানো ছিল তার মধ্যে কয়েকটি গাড়ির একদম ছাদের উপরেই ভেঙে পড়েছে ওই বিলবোর্ডের ধাতব ফ্রেম। গাড়িগুলির ছাদের অংশ ক্ষতিগ্রস্তও হয়েছে এই প্রভাবে। পুলিশ সূত্রে খবর, ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের জন্য উদ্ধারকার্যে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ- এর টিম)। এই গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। এক্স মাধ্যমে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস একথা জানিয়েছেন। 

আচমকা ওঠা ধুলোঝড়ে বিপর্যস্ত হয়েছে মুম্বইয়ের ঘাটকোপার এলাকা। ব্যাহত হয়েছে যানবাহন পরিষেবা। বেশ কিছু জায়গায় উপড়ে গিয়েছে গাছ। ভেঙে গিয়েছে বহু পরিকাঠামো, বিল্ডিং। এর পাশাপাশি বাণিজ্য নগরীর অনেক জায়গাতেই ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। সোশ্যাল মিডিয়ায় মুম্বইবাসীরা ধুলোঝড়ের সময়ের ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। এই সময় মুম্বইয়ের লোকাল ট্রেন, কিছু অংশের মেট্রো পরিষেবা এবং বিমানবন্দরের পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করা হয়েছিল। 

আইএমডি মুম্বই- এর তরফে সতর্কতা জারি করা হয়েছে। তারা জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে থানে, পালঘর এবং মুম্বইতে। ওভারহেডের তারে বিলবোর্ড ভেঙে পড়ার কারণে ব্যাহত হয়েছে আরে থেকে আন্ধেরি ইস্টের মধ্যের মেট্রো রেল পরিষেবা। প্রবল ঝড়ের কারণে থানে এবং মুলুন্ডের মধ্যে ব্যাহত হয়েছে সাব-আর্বান রেল পরিষেবা। মেন লাইনের সাব-আর্বান রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন মধ্য রেল বিভাগের প্রধা মুখপাত্র। মুম্বইয়ের গরমে নিঃসন্দেহে এই ধুলোঝড়ের পর আবহাওয়া ঠান্ডা হয়েছে। কিন্তু গাছ উপড়ে ব্যাহত হয়েছে যানচলাচল। বন্ধ হয়েছে মেট্রো এবং লোকাল ট্রেন। এছাড়াও বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। তাই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget