এক্সপ্লোর

Mumbai News: মুম্বইয়ে যুবতীকে ধর্ষণ, গোপনাঙ্গে ব্লেড-পাথর ! গ্রেফতার অটোচালক

Mumbai Woman Attacked Case: মুম্বইয়ের সমুদ্র সৈকতে ছিল রাত্রি যাপনের প্ল্যান, অটোতে চাপার পর যা হল যুবতীর সঙ্গে...

মুম্বই: যুবতীকে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠল মুম্বইয়ে। ধর্ষিতার গোপনাঙ্গে অস্ত্রোপচারের ব্লেড আর পাথর প্রবেশ করানোর অভিযোগ ! ভয়াবহ ঘটনা মুম্বইয়ে। মুম্বই পুলিশ সূত্রে খবর,  ধর্ষণের অপরাধে গ্রেফতার করা হয়েছে এক অটোচালককে। 

মুম্বই পুলিশ সূত্রে খবর, বছর ২০ এর যুবতীকে অটোরিকশায় করে আনছিল চালক। পথেই ওই যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরে অচৈতন্য অবস্থায় ওই যুবতীকে একটি মন্দিরে নিয়ে এসে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই অটোচালক। এরপর ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে, তাঁর শরীর থেকে বের করা হয় অস্ত্রোপচারের ব্লেড আর পাথর ।

এই ঘটনায় ডিসিপি স্মিতা পাটিল বলেন, ধর্ষণের এই মামলাটি ওই অটোচালকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে হেফাজতে আনা হয়েছে বলে খবর। শুরু হয়েছে তদন্ত। সূত্র মারফত খবর, নির্যাতিতা মুম্বইয়েরই বাসিন্দা। তিনি ওই অভিযুক্ত অটোচালকের সঙ্গে মুম্বইয়ের সমুদ্র সৈকতে গিয়েছিলেন। পরিকল্পনা ছিল, একসঙ্গে রাত কাটাবেন। কিন্তু এরপরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। অটোচালক, ওই যুবতীকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ।

সম্প্রতি বাংলার বুকে একের পর এক ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। আরজি কর কাণ্ডের রায়ের দিনেই প্রকাশ্যে এসেছিল ভয়াবহ অভিযোগ। বাসন্তীতে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ১২ দিন ধরে নিখোঁজ ছিল কিশোরী। পুলিশের দাবি, নিখোঁজ হওয়ার দিনই খুনের ঘটনা ঘটেছিল। বাড়ির কাছে চাষের জমি থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। এই নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। বিজেপির কটাক্ষ, এই রাজ্যে অপরাধীরা TMC-র ভোটার, তাই এত বাড়বাড়ন্ত। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।

আরও পড়ুন, মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস নিলেন অভিনেত্রী মমতা কুলকার্ণী

আর জি কর মেডিক্যালের তরুণী চিকিৎসককে, ধর্ষণ-খুনের মামলায় সাজা ঘোষণার দিনেই, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকে  সামনে এসেছে । নাবালিকাকে ধর্ষণ, খুনের পর মাটিতে পুঁতে দেওয়ার চাঞ্চল্য়কর অভিযোগ। পরিবারের দাবি, ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল অষ্টম শ্রেণির ছাত্রী। নিখোঁজ হওয়ার আগে বছর ১৫-র কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুই যুবক।তারাই নাবালিকাকে ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ। ১২ দিন পর, সোমবার বাড়ির কাছে ধানখেত থেকে উদ্ধার হয় অষ্টম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র দেহ। নাবালিকার মায়ের দাবি, সন্দেহ এড়াতে অভিযুক্তরাও নাবালিকাকে খুঁজতে শুরু করে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে, বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়াল নামে ২ জনকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,নাবালিকাকে খুন করে, দেহ পুঁতে দেওয়া হয় ধান খেতে। 

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget