এক্সপ্লোর

সুপারি কিলার দিয়ে খুন প্রেমিকার! জুনিয়র মৃধা খুনে পরতে পরতে ছড়িয়ে রহস্য  

কিন্তু মধ্যবিত্ত পরিবারের এক তরুণের সঙ্গে কেন সম্পর্কে জড়াতে গেলেন প্রিয়ঙ্কা? খুনের পরতে পরতে ছড়িয়ে রয়েছে একাধিক রহস্য। কিন্তু, কে এই প্রিয়ঙ্কা?

কলকাতা: জুনিয়রের সঙ্গে সম্পর্কের কারণে মাঝেমধ্যেই স্বামীর সঙ্গে ঝামেলা হত প্রিয়ঙ্কার। এমনটাই দাবি প্রিয়ঙ্কার প্রাক্তন জা-র। ঘটনার দিন পারিবারিক পার্টিতে দেরি করে এসেছিলেন প্রিয়ঙ্কা। এমনকী তিনি মনমরা ছিলেন বলেও দাবি করেছে তাঁর প্রাক্তন জা।

বেলঘরিয়ার তরুণ, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র জুনিয়র মৃধা। মধ্যবিত্ত বাড়ির তরুণের সঙ্গে সম্পর্ক অভিজাত পরিবারের পুত্রবধূ। তারপর রহস্যজনকভাবে খুন বছর পাঁচিশের তরুণ। টানা ৯ বছরের আইনি লড়াই। শেষ পর্যন্ত গ্রেফতার প্রেমিকা মুন ওরফে প্রিয়ঙ্কা চৌধুরী।

কিন্তু মধ্যবিত্ত পরিবারের এক তরুণের সঙ্গে কেন সম্পর্কে জড়াতে গেলেন প্রিয়ঙ্কা? খুনের পরতে পরতে ছড়িয়ে রয়েছে একাধিক রহস্য। কিন্তু, কে এই প্রিয়ঙ্কা? প্রিয়ঙ্কা চৌধুরী অর্থাৎ মুন জুনিয়রের বান্ধবী৷ পেশায় মডেল। মোহনবাগানের প্রাক্তন কর্তা বলরাম চৌধুরীর প্রাক্তন পুত্রবধূ। জুনিয়রের সঙ্গে তাঁর পরিচয় হয় অনলাইন চ্যাটিং করতে গিয়েই৷

প্রিয়ঙ্কার প্রাক্তন জা নিরাজিতা চৌধুরী বলেন, স্বামীর সঙ্গে ঝামেলা হতো, জুনিয়র বা অন্যদের জন্য। জানতে পেরেছিলাম ৩-৪ বছর জুনিয়রের সঙ্গে কিছু একটা রিলেশন ছিল। শুধু তাই নয়, জুনিয়রের যেদিন খুন হন সেদিন ফ্যামিলি পার্টিতেও দেরি করে যান প্রিয়ঙ্কা। ওঁকে খুব মনমরা লাগছিল বলে জানিয়েছেন নিরাজিতা। তিনি বলেন, সিবিআই আমাকে চার বার জিজ্ঞেসাবাদ করেছে, যা যা জানতে চেয়েছে সব জানিয়েছি।

২০১১ সালের ১২ জুলাই, রাতে বরানগর থানা থেকে জুনিয়রের বাড়িতে ফোন যায়৷ জানানো হয়, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সিসিআর ব্রিজে পাওয়া গিয়েছে জুনিয়রের দেহ৷ উদ্ধার করা হয়েছে তাঁর বাইকটিও৷ প্রাথমিকভাবে দুর্ঘটনায় মৃত্যু বলেই অনুমান করে পুলিশ৷ যদিও, ময়নাতদন্তে দেখা যায়, দেহে গুলির আঘাত রয়েছে৷

জেলা পুলিশ, সিআইডির হাত ঘুরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সিবিআই সূত্রে দাবি, ঘটনার দিন প্রেমিকা মুনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন জুনিয়র৷ প্রিয়ঙ্কাই তাঁকে ফোন করে ডাকেন। সুপারি কিলার দিয়ে জুনিয়রকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান সিবিআইয়ের। ধৃত প্রিয়ঙ্কার সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget