এক্সপ্লোর

রাজধানী সরানোর প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদী অমরাবতীর কৃষকদের সোনার বালা ডোনেট করলেন চন্দ্রবাবুর স্ত্রী

এরবালেম গ্রামের প্রতিবাদ সভায় তিনি বলেন, রাজধানীর জন্য নিজেদের কৃষিজমি ছেড়ে দিয়ে আপনাদের স্বার্থত্যাগের কথা আমরা জানি। ভেবেছিলেন, এতে আপনাদের ভবিষ্যত সমৃদ্ধ হবে। আমাদের পরিবার এখান থেকে রাজধানী সরানোর চেষ্টার বিরুদ্ধে আপনাদের লড়াইয়ের পাশে রয়েছে।

নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশের চাষিরা অমরাবতীকেই রাজ্যের রাজধানী বহাল রাখার দাবিতে বিক্ষোভ অবস্থান চালাচ্ছেন। তাঁদের পাশে দাঁড়ালেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি) সভাপতি চন্দ্রবাবু নাইডু, তাঁর স্ত্রী এন ভূবনেশ্বরী, যিনি টিডিপি প্রতিষ্ঠাতা-তেলুগু সুপারস্টার তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এন টি রাম রাওয়ের কন্যা। হাতের সোনার বালা খুলে আন্দোলনরত কৃষকদের ডোনেট করলেন ভূবনেশ্বরী। চন্দ্রবাবু সেই সোনার বালা নিলামে বেচে আন্দোলনের প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে বলেন কৃষকদের। গতকাল অমরাবতীর গ্রামে প্রতিবাদী কৃষকদের সঙ্গে দেখা করে নৈতিক সমর্থন জানাতে চন্দ্রবাবুর সফরসঙ্গী হন ভূবনেশ্বরী। তিনি একজন সফল মহিলা ব্যবসায়ী। হেরিটেজ ফুডস নামে পরিবারের মালিকানাধীন ডেয়ারি কোম্পানি চালান। সাধারণত স্বামীর সঙ্গে মন্দির দর্শন বা সামাজিক অনুষ্ঠানে যেতে দেখা যায় তাঁকে। বুধবার সেই বিরল দৃশ্যের সাক্ষী হন বহু মানুষ, যখন চন্দ্রবাবুর সঙ্গে তাঁকে রাজ্যের ওয়াইএসআর কংগ্রেস সরকারের তিন রাজধানী তৈরির প্রস্তাব বিরোধী কৃষকদের প্রতিবাদসভায় হাজির হন ভূবনেশ্বরী। এরবালেম গ্রামের প্রতিবাদ সভায় তিনি বলেন, রাজধানীর জন্য নিজেদের কৃষিজমি ছেড়ে দিয়ে আপনাদের স্বার্থত্যাগের কথা আমরা জানি। ভেবেছিলেন, এতে আপনাদের ভবিষ্যত সমৃদ্ধ হবে। আমাদের পরিবার এখান থেকে রাজধানী সরানোর চেষ্টার বিরুদ্ধে আপনাদের লড়াইয়ের পাশে রয়েছে। ১৫ দিন হল মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির সচিবালয়, মুখ্যমন্ত্রীর অফিস বিশাখাপত্তনম, হাইকোর্ট কুর্নুলে সরানোর প্রস্তাবের বিরুদ্ধে অমরাবতী এলাকার ২৯টি গ্রামের চাষিদের প্রতিবাদ চলছে। গতকাল নতুন বছরের শুরুর দিনই সস্ত্রীক চন্দ্রবাবু সেখানে যান উত্সব পালন না করে। ঘটনাচক্রে অমরাবতীকে রাজধানী করার সিদ্ধান্ত নিয়েছিলেন চন্দ্রবাবুই। জগনমোহনের তীব্র নিন্দা করে তিনি বলেন, প্রাক্তন বিরোধী নেতা হিসাবে অমরাবতীর প্রতি রাজধানী হিসাবে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন তিনি। কেন সেই অবস্থান ছাড়লেন? চন্দ্রবাবু কৃষকদের সাহসের সঙ্গে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ডাক দিয়ে মন্তব্য করেন, জগনমোহনকে তাঁর নিজের শহর পুলিভেন্দুলায় পালাতে হবে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget