এক্সপ্লোর

Nagaland Fire: তিন দিন ধরে জ্বলছে নাগাল্যান্ডের জ়ুকু ভ্যালি, মণিপুরের দিকে এগোচ্ছে আগুন

Dzukou Valley Fire: নাগাল্যান্ডের জুকু ভ্যালি (Dzukou Valley) গত তিন দিন ধরে জ্বলছে।

নয়াদিল্লি: দাউ দাউ করে আগুন জ্বলছে নাগাল্যান্ডের জু়কু ভ্যালিতে। আজ নয়, গত তিন ধরে আগুন জ্বলছে সেখানে। ওই অঞ্চলের বাস্তুতন্ত্র এবং বন্যপ্রাণীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এই ঘটনায়। এমনকি আগুন যেভাবে এগোচ্ছে, তাতে মণিপুরেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। (Dzukou Valley Fire)

নাগাল্যান্ডের জুকু ভ্যালি (Dzukou Valley) গত তিন দিন ধরে জ্বলছে। সোমবার আগুন চোখে পড়ে প্রথমবার। মঙ্গলবার খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে। রোমাঞ্চপ্রেমীদের কাছে জ়ুকু ভ্যালির আকর্ষণ বেশ। এবারে আগুন লাগার সময়ও সেখানে বেশ কয়েক জন ট্রেকার আটকে ছিলেন, প্রায় ৩০ জন। শেষ পর্যন্ত তাঁদের উদ্ধার করে আনা সম্ভব হয়। (Nagaland Fire)

ওই অঞ্চলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে পাহাড়ের কোল থেকে ধোঁয়ার কুণ্ডলী চোখে পড়ছে বহু দূর থেকে। মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ Mount Esii-এর দিকে আগুন ক্রমশ এগিয়ে যাচ্ছে। তেমনটা ঘটলে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জ়ুকু ভ্যালি বরাবরই তার সবুজতার জন্য বিখ্যাত। বাড়তি আকর্ষণ জ়ুকু ভ্যালির গোলাপি লিলি ফুল। আগে শুধুমাত্র রোমাঞ্চপ্রেমীরাই ছুটে যেতেন, রিলসের যুগে এখন দলে দলে লোকজন ভিড় করেন সেখানে। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে আগুন লাগার ঘটনা। বিশেষ করে বেস ক্যাম্পের কাছাকাছি জায়গায় প্রায়শই অগ্নিকাণ্ড ঘটে। এর জন্য ট্রেকারদের দায়ী করেন স্থানীয়রা। জ্বলন্ত সিগারেট না নিভিয়ে, এমনি ফেলে যাওয়ার দরুণও আগুন ধরে বলে অভিযোগ তাঁদের। 

এবারে কী থেকে আগুন লাগল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে অগ্নিসংযোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়দের একাংশ। এক বাসিন্দা বলেন, “বেস থেকেই আগুন লাগে সাধারণত। সেখানে ট্রেকাররা ঘোরাফেরা করেন। এবারে ঢাল থেকে ছড়িয়েছে। আগুন এত বড় আকার ধারণ করেছে যে, এখন তা নাগালের বাইরে বলেই মনে হচ্ছে।”

আগুন এমন আগ্রাসী ধারণ করেছে যে, জু়কু ভ্যালিতে আতঙ্ক ছড়িয়েছে। অঙ্গমী জনজাতির মানুষদের আশঙ্কা, আগুন ধরেনি, ধরানো হয়েছে। ওই উপত্যকার উপর নিজেদের আধিপত্য দাবি মণিপুরের করে মাও নাগা সম্প্রদায়ও। সেই নিয়ে বিরোধও রয়েছে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে স্তম্ভিত সকলে। নাগাল্যান্ডের বিশ্বেমা এবং জাখামা গ্রাম থেকে জ়ুকু ভ্যালি যাওয়ার রাস্তা রয়েছে। অন্য একটি রাস্তা মণিপুরের সেনাপতি জেলা থেকে এগিয়ে Mount Esii-এ পৌঁছেছে, যা মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ।

জ়ুকু ভ্যালি থেকে এক মাসেরও কম সময় আগে দাবানলের খবর এসেছিল সম্প্রতি। ডিসেম্বর মাসে ওই আগুন এতদূর ছড়ায় যে, একাধিক সংস্থাকে নামতে হয়। এবারেও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে। বায়ুসেনার হেলিকপ্টারও ঘুরছে আকাশে। তবে ইতিমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। আগুনের গতিপথের উপর নজর রাখতে নামানো হয়েছে ড্রোন। 

কেন বার বার জ়ুকু ভ্যালিতে দাবানলের ঘটনা ঘটছে, তা নিয়ে গত ১২ জানুয়ারি মুখ খোলেন নাগাল্যান্ডের পর্যটন মন্ত্রী তেমজেং ইমনা আলং। তিনি জানান, ২০০৬ সালে যে দাবানল ঘটে, তাতে উপত্যকার দক্ষিণের ২০ কিলোমিটার ছারখার হয়ে যায়। ২০১৮ সালের দাবানলটি পর্যটক দ্বারা ঘটিত ছিল বলে দাবি তাঁর। ২০২০-’২১ সালে দাবানল স্থায়ী হয় ২০২০-র ২৯ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১১ জানুয়ারি পর্যন্ত।

অন্য দিকে, গত বছর ডিসেম্বর থেকেই আগুন চোখে পড়ছিল বলে আর একটি সূত্র মারফত উঠে এসেছে। ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন কম্যান্ডের সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে পোস্টও করা হয়। তবে ১৫ ডিসেম্বর সন্ধের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে জানানো হয় তাদের তরফে। তবে জ়ুকু ভ্যালিতে অগ্নিকাণ্ডের অধিকাংশ ঘটনাই পর্যটক এবং ট্রেকারদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি, দুষ্কৃতীদের দাপাদাপিও রয়েছে বলে জানান তাঁরা। তবে এবারে কী থেকে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget