এক্সপ্লোর

Kalyan Banerjee on Narada Case: রাজ্যপাল 'রক্ত শোষক' প্রাণীতে পরিণত হয়েছেন, আক্রমণ কল্যাণের

তৃণমূলের তিন নেতা-মন্ত্রীর গ্রেফতারির পর তৈরি হওয়ার বিশৃঙ্খলার ঘটনায় ট্যুইটারে সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড়। "রাজ্যে নৈরাজ্য চলছে", বলে তিনি টুইট করেন। পাল্টা রাজ্যপালকে বিঁধলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যপাল 'রক্ত শোষক'(ব্লাড সাকার) প্রাণীতে পরিণত হয়েছেন। 

কলকাতা : নারদ মামলায় তৃণমূলের তিন নেতা-মন্ত্রীর গ্রেফতারি ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। তৃণমূলের তিন নেতা-মন্ত্রীর গ্রেফতারির পর তৈরি হওয়া বিশৃঙ্খলার ঘটনায় ট্যুইটারে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। "রাজ্যে নৈরাজ্য চলছে", বলে তিনি ট্যুইট করেন। পাল্টা রাজ্যপালকে বিঁধে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপাল 'রক্ত শোষক'(ব্লাড সাকার) প্রাণীতে পরিণত হয়েছেন। 

আজ সকালে নারদ-মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। এই ঘটনার প্রতিবাদে নিজাম প্যালেসের গেটের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ববিধি ভেঙে চলে প্রতিবাদ। 

এরপরই রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দেন রাজ্যপাল। লেখেন, ‘রাজ্যে নৈরাজ্য চলছে, পুলিশ-প্রশাসন নীরব। প্রতি মিনিটে পরিস্থিতি বিস্ফোরক হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পরিস্থিতিকে হাতের বাইরে চলে যেতে দেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত পদক্ষেপ নিতে হবে। টিভিতে দেখছি সিবিআই অফিস লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। দর্শকের ভূমিকায় কলকাতা পুলিশ, দেখে করুণা হচ্ছে।’ 

এর পাশাপাশি তিনি @MamataOfficial-কে ট্যাগ করে লেখেন, উদ্বেগজনক পরিস্থিতি। সাংবিধানিক নিয়ম ও আইনের শাসন মেনে চলুন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যবস্থা নিক পুলিশ। এই রকম দুঃখজনক পরিস্থিতি তৈরি হতে দেওয়া হচ্ছে। প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।

তাঁর এই মন্তব্যের পাল্টা কল্যাণ বলেন, "রাজ্যপালের তরফে এটা নিয়ম বহির্ভূত কাজ। রাজ্যপাল 'রক্ত শোষক'(ব্লাড সাকার) প্রাণীতে পরিণত হয়েছেন। তৃণমূলের পিছনে লেগেছেন রাজ্যপাল।" পরে তিনি আরও বলেন, "আমরা আইনের পথেই এগোচ্ছি। আমি শুধু আপনাদের একটা কথাই বলব, এই রাজ্যপাল রক্তচোষা। এই রাজ্যপালের এক মিনিটও দায়িত্বে থাকা উচিত নয়, পাগলা কুত্তার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে।"

প্রসঙ্গত, সুব্রত মুখোপাধ্যায়ের প্রায় ৭৬ বছর বয়স। এছাড়া মদন মিত্র, ফিরহাদ হাকিম সম্প্রতি করোনামুক্ত হয়েছেন। এই পরিস্থিতিতে তাঁদের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget