এক্সপ্লোর

Narendra Modi : মোদির কথায় একসারিতে নেতাজি, সাভারকর, 'ইতিহাসকে বিকৃত করার চেষ্টা' সমালোচনা ইতিহাসবিদদের

Netaji Subhas Chandra Bose and Vinayak Damodar Savarkar : সুগত বসুর কথায়, 'সাভারকর শুরুতে স্বাধীনতা সংগ্রাম করেছিলেন কিন্তু পরে তার থেকে সরে গিয়েছিলেন।'

কলকাতা : স্বাধীনতা দিবসের (Independence Day 2022) ভাষণে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বিনায়ক দামোদর সাভারকরকে একসারিতে বসিয়েছেন নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরুর সঙ্গেই প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম। যদিও এর সঙ্গে একমত নন ইতিহাসবিদরা। ঐতিহাসিক সত্য বিকৃত করে গান্ধী, নেহরু, পটেল, আজাদের অপমান। কড়া বার্তা সনিয়া গান্ধীর।

১৫ অগাস্ট। ৭৫ বছর আগে স্বাধীনতার স্বাদ পেয়েছিল ভারত। মাঝরাতে দেশবাসীর উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন জওহরলাল নেহরু (Jawharlal Nehru)। আর স্বাধীনতা লাভের সেই মুহূর্তে, মহাত্মা গান্ধী (Mahatma Gandhi) ছিলেন কলকাতায়। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশ গঠনের কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদির ভাষণে উঠে এসেছিল তাঁদের নাম। তবে তা করতে গিয়ে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Sunash Chandra Bose) সঙ্গে তিনি এক আসনে বসিয়েছেন বিনায়ক দামোদর সাভারকরকে (Vinayak Damodar Savarkar)। লালকেল্লায় ভাষণের সময় প্রধানমন্ত্রী বলেছেন, 'আজ দেশবাসী মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর সাভারকরের প্রতি কৃতজ্ঞ। তাঁরা স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন।'

প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) যে বক্তব্যের সঙ্গে সহমত নন ইতিহাসবিদরা। খানিক সমালোচনার সুরেই নেতাজির পরিবারের সদস্য ও ইতিহাসবিদ সুগত বসু (Sugata Basu) বলেছেন, 'স্বাধীনতার ৭৫ বছরে এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা। সাভারকর শুরুতে স্বাধীনতা সংগ্রাম করেছিলেন কিন্তু পরে তার থেকে সরে গিয়েছিলেন। নেতাজি তার ভারতের মুক্তি সংগ্রাম বইয়ে লিখেছেন ইংরেজেদের সৈন্যবাহিনীতে ঢুকে হিন্দুরা অস্ত্র চালাক। নেতাজি চেয়েছিলেন তার ঠিক বিপরীত। হিন্দু-মুসলমান-শিখ-ইসাহি ঐক্য তুলে ধরেছিলেন। তাই ওই দু’টি নাম একসঙ্গে করা যায় নেতাজি ও গান্ধীজি।'

শুধু গাঁধী-সাভারকরকে এক সারিতে বসানোই নয়, লালকেল্লার ভাষণে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গেই জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syamaprasad Mukherjee) নামও উঠে আসে নরেন্দ্র মোদির মুখে। তিনি বলেন, 'স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া, স্বাধীনতার পর দেশ গঠনকারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ হোন, জওহরলাল নেহরু হোন, সর্দার বল্লভভাই পটেল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, লালবাহাদুর শাস্ত্রী, দীনদয়াল উপাধ্যায়, জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়া, বিনোবা ভাবে, নানাজি দেশমুখ, ভারতী, অগণিত মহাপুরুষকে আজ শ্রদ্ধা জানানোর দিন।' 

যে প্রসঙ্গে সুগত বসুর মন্তব্য, 'শ্যামাপ্রসাদ কখনও স্বাধীনতা সংগ্রামী ছিলেন না। নেতাজির মেজ দাদা শরৎচন্দ্র ইংরেজদের জেলে ছিলেন। ১৯৪২ সালে শ্যামাপ্রসাদ ব্রিটিশ গভর্নরকে পরামর্শ দিচ্ছেন কিভাবে ভারত ছাড় আন্দোলনকে দমন করা যায়। শরতচন্দ্র চাইছেন কিভাবে বাংলার ঐক্য ধরে রাখা যায় আর শ্যামাপ্রসাদ দাবি করছেন কিভাবে বাংলা ভাগ করা হয়। পূর্ব বাংলার দুর্দশার জন্য দায়ী শ্যামাপ্রসাদ।'

স্বাধীনতা দিবসের বার্তায়, মোদি সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। তিনি লেখেন, আজকের আত্মমগ্ন সরকার স্বাধীনতা সংগ্রামীদের মহান আত্মবলিদানকে তুচ্ছ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। নিজেদের রাজনৈতিক প্রচারের স্বার্থে ঐতিহাসিক সত্য বিকৃত করে গাঁধী, নেহরু, পটেল, আজাদের মতো মহান জাতীয় নেতাদের অপমান করার চেষ্টা হচ্ছে। কংগ্রেস কঠোরভাবে এর প্রতিবাদ জানাবে। 

আরও পড়ুন- ধুলোয় ঢাকা বিপ্লবীদের স্মৃতি, মনে করাচ্ছে ASI

সেরা শিরোনাম

Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
Cyclone Arnab: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব', উত্তাল সমুদ্র, বাড়ছে ঝড়ের দাপট, বন্ধ স্কুল, ট্রেন, কতদূরে সাইক্লোন?
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব', উত্তাল সমুদ্র, বাড়ছে ঝড়ের দাপট, বন্ধ স্কুল, ট্রেন, কতদূরে সাইক্লোন?
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget