এক্সপ্লোর

Modi-Trump News: 'বিকল্প ভেবে দেখুন', বার্তা আমেরিকার! সব শুনলেও কোনও প্রতিশ্রুতি দেননি মোদি, খবর সূত্রের

India Pakistan News: নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি, জে ডি ভান্স নরেন্দ্র মোদিকে, স্ট্রাইকের বিকল্প ভেবে দেখতে বলেন। কিন্তু, নরেন্দ্র মোদি সব শুনলেও কোনও প্রতিশ্রুতি দেননি।

নয়া দিল্লি: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কথা দু'দেশের আগে, ডোনাল্ড ট্রাম্প কীকরে ঘোষণা করলেন, তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে শুক্রবার পাকিস্তানের নুর খান এয়ারবেসকে ভারত টার্গেট করার পর, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন এবং বিকল্প ভেবে দেখতে বলেন। প্রতিবেদন অনুযায়ী, নরেন্দ্র মোদি সব শুনলেও কোনও প্রতিশ্রুতি দেননি। 

ভারত-পাকিস্তানের মধ্য়ে সংঘর্ষ বিরতি হয়েছে। কিন্তু, ডোনাল্ড ট্রাম্প কী করে তা ঘোষণা করলেন, তা নিয়েই এখন জোর বিতর্ক। প্রশ্ন উঠছে, আমেরিকা কী করে এটা করতে পারে? নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার যে ঘটনা ঘটে, তাতেই আমেরিকা উদ্বিগ্ন হয়ে পড়ে। সেই রাতে ইসলামাবাদ লাগোয়া পাকিস্তানের নুর খান এয়ারবেসকে টার্গেট করে ভারত। আমেরিকা উদ্বিগ্ন ছিল, কারণ সংঘাতের আঁচ কমানোর বার্তা কোনও পক্ষের কানে পৌঁছোচ্ছিল না। এরপরই ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নেয়, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স সরাসরি নরেন্দ্র মোদিকে ফোন করবেন এবং বলবেন, এই সংঘর্ষ নাটকীয় মোড় নিয়ে পুরোদস্তুর যুদ্ধ অবধি গড়াতে পারে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি, জে ডি ভান্স নরেন্দ্র মোদিকে, স্ট্রাইকের বিকল্প ভেবে দেখতে বলেন। কিন্তু, নরেন্দ্র মোদি সব শুনলেও কোনও প্রতিশ্রুতি দেননি। অন্যদিকে, আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলেন।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুক্রবার সন্ধে থেকে শনিবার অবধি লাগাতার কথোপকথনেই শেষ অবধি সংঘর্ষ বিরতির ভিত তৈরি হয়। কিন্তু, সার্বভৌম রাষ্ট্র ভারত সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিল, সেকথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করবেন কেন? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। 

এদিকে, ভারত-পাকিস্তানের মধ্য়ে সংঘর্ষ বিরতির কথা ডোনাল্ড ট্রাম্প যেভাবে ঘোষণা করেছেন, তা নিয়ে সরব বিরোধী দলগুলো। তবে আমেরিকার প্রেসিডেন্ট এখনও সংঘর্ষ বিরতির কৃতিত্ব নিতে কার্যত মরিয়া। সোমবার তিনি বলেন, সংঘর্ষ বিরতির জন্য় বাণিজ্য় বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এনিয়ে পাল্টা ট্রাম্পকে কড়া জবাব দিয়েছে কংগ্রেস।                                                               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Strait of Hormuz: ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয়র, শেষ মুহূর্তে পরিবারকে মেসেজে লিখেছিলেন...
ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয়র, শেষ মুহূর্তে পরিবারকে মেসেজে লিখেছিলেন...
TMC News: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
TMC News:'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
West Bengal News Today Live Updates: তৃণমূলের সব পদ ছাড়লেন মদন মিত্র, সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে বিধানসভায় পৌঁছলেন কামারহাটির বিধায়ক
তৃণমূলের সব পদ ছাড়লেন মদন মিত্র, সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে বিধানসভায় পৌঁছলেন কামারহাটির বিধায়ক

ভিডিও

Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?
Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর সমস্ত পদ ছাড়লেন মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget