এক্সপ্লোর

Narendra Modi : মার্কিন মুলুকে উড়ে গেলেন মোদি, ঠিক কোন কোন কারণে এই সফর স্বতন্ত্র?

Narendra Modi Joe Biden Meet : দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুদ করতে পারে এবার মোদি বাইডেন সাক্ষাৎ, এমনটাই ধারণা কূটনৈতিক মহলের। 

নয়াদিল্লি : আমেরিকার উদ্দেশে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Narendra Modi ) । প্রধানমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ নানা কারণে। লম্বা বিমানযাত্রার পর রাতে আমেরিকা পৌঁছবেন মোদি।  তিনদিনের সফরে প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচি। এবার বিশ্ব যোগ দিবসও মার্কিন মুলুকেই কাটাবেন তিনি। সবকিছু ঠিকঠাক চললে এবার অনেকগুলি চুক্তি সাক্ষরিত হতে পারে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুদ করতে পারে এবার মোদি বাইডেন সাক্ষাৎ, এমনটাই ধারণা কূটনৈতিক মহলের। 

ঠাসা সফরসূচি প্রধানমন্ত্রীর

মোদির এবার ঠাসা সফরসূচি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা ২২ জুন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার মার্কিন সফরে গিয়েছেন। তবে এবারের বৈঠকের বিশেষ গুরুত্ব হল,এই প্রথম পূর্ণাঙ্গ আলোচনার জন্য দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদি - বাইডেন ।

 ২১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী।  এবার জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day )উদযাপনে নেতৃত্ব দেবেন তিনি।  মোদি দেখা করবেন প্রবাসী ভারতীয়দের সঙ্গে। এছাড়া মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। এবার সফরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়া। তাঁর এই বক্তৃতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ তিনিই হতে চলেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী (PM Modi )যিনি United States Congress -এর যৌথ অধিবেশনে এ নিয়ে দু'বার বক্তব্য পেশ করবেন। এর আগে  এই কৃতিত্ব অর্জন করেছেন ইজরায়েলের রাষ্ট্রপতি বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের রাষ্ট্রপতি  তিনবার মার্কিন কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দিয়েছেন।       

আরও পড়ুন :

মোদির আমেরিকা সফরে বিক্ষোভের ছায়া, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, বিতর্কিত গুজরাত তথ্যচিত্রের প্রদর্শন          

      ২০১৬ সালে, মোদি ষষ্ঠ ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ১৯৪৯ সালে হাউস এবং সেনেটে আলাদাভাবে ভাষণ দিয়েছিলেন। পরবর্তীতে রাজীব গাঁধী ১৯৮৫ সালে মার্কিন কংগ্রেসে ভাষণ দেন।  পি.ভি. নরসিমা রাও ভাষণ দেন ১৯৯৪ সালে।  অটল বিহারী বাজপেয়ী ২০০০ সালে  এবং মনমোহন সিংহ ২০০৫ সালে ভাষণ দেন।  

এবার জো বাইডেনের সঙ্গে বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা।         

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader's Death : মর্মান্তিক, ৭ তলা থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার !
মর্মান্তিক, ৭ তলা থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার !
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Aishe Ghosh: ‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget