এক্সপ্লোর

Narendra Modi: মোদির আমেরিকা সফরে বিক্ষোভের ছায়া, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, বিতর্কিত গুজরাত তথ্যচিত্রের প্রদর্শন

Modi US Visit: আগামী সপ্তাহেই আমেরিকা সফরে যাচ্ছেন মোদি। ২২ জুন মোদিকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আমেরিকা সফর ঘিরে প্রস্ততি চরমে। সেই আবহেই দিল্লির উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। ভারতে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে একযোগে সরব হয়েছে একাধিক মানবাধিকার সংগঠন। মোদির আমেরিকা সফর চলাকালীন আগামী সপ্তাহে সেই নিয়ে ওয়াশিংটনে বিক্ষোভ দেখাতে চলেছে তারা। তবে দুই দেশের পারস্পরিক সম্পর্কে এর প্রভাব ততটা পড়বে না, প্রকাশ্যে সেই নিয়ে হোয়াইট হাউস থেকে কোনও বিবৃতিও আসবে না বলে মনে করছেন কূটনীতিকরা (Modi US Visit)।

আগামী সপ্তাহেই আমেরিকা সফরে যাচ্ছেন মোদি। ২২ জুন মোদিকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই নিয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। বিশেষ করে চিনকে নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে ইতিমধ্যেই। কারণ ভারত এবং চিনের মধ্যে ঢের আগে থেকেই সীমান্ত নিয়ে সংঘাত চলছে। আন্তর্জাতিক রাজনীতিতে চিনের সঙ্গে সংঘাত রয়েছে আমেরিকারও।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তাই শত্রুর শত্রু বন্ধু, এই নীতি নিয়েই ভারত এবং আমেরিকা দেশ চলতে চাইছে বলে মত কূটনীতিকদের। যে কারণে ২২ জুন হোয়াইট হাউসের বাইরে মানবাধিক সংগঠনগুলি একজোট হয়ে বিক্ষোভ দেখালেও, তাতে পারস্পরিক আলোচনা এবং সম্পর্ক প্রভাবিত হবে না বলেই মিলছে ইঙ্গিত। 

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘আপনাকেও আটকেছিল কংগ্রেস, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে’, স্ত্রী-সন্তানকে বিমানবন্দরে আটকানোয় মোদিকে অতীত মনে করালেন অভিষেক

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী মোদি হোয়াইট হাউসে যাবেন যখন, সেই সময় বাইরে বিক্ষোভ দেখাবে দ্য আমেরিকান মুসলিম কাউন্সিল, পিস অ্যাকশন, ভেটরান্স ফর পিস এবং বেথেসডা আফ্রিকান সিমেট্রি কোয়ালিশন প্ল্যানের মতো সংগঠন। হোয়াইট হাউসের বাইরে মোদিকে লক্ষ্য করে 'মোদি নট ওয়েলকাম', 'সেভ ইন্ডিয়া ফ্রম হিন্দু সুপ্রিমেসি'র মতো ধ্বনি তোলা হতে পারে বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, মোদির আমেরিকা সফরের বিরোধিতায় 'হাউডি ডেমোক্র্যাসি' নামের একটি নাটকেরও আয়োজন করা হয়েছে নিউ ইয়র্কে। ২০১৯ সালে আমেরিকার টেক্সাসে সে দেশের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আতিথেয়তা গ্রহণ করেছিলেন মোদি। তাঁকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছিল 'হাউডি মোদি' অনুষ্ঠান, যা কার্যতই ট্রাম্পের নির্বাচনী প্রচারের মঞ্চে পরিণত হয়েছিল বলে সেই সময় মত প্রকাশ করেছিলেন কূটনীতিকরা। সেই অনুষ্ঠানের আদলেই ভারতের গণতন্ত্রের বর্তমান অবস্থা নিয়ে 'হাউডি ডেমোক্র্যাসি' নাটক অনুষ্ঠিত হতে চলেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এর পাশাপাশি, ওয়াশিংটনে আগামী সপ্তাহে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এবং হিউম্যান রাইটস ওয়াচ সংগঠনের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন দেশের নীতি নির্ধারণকারী থেকে সাংবাদিক, বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। ওই অনুষ্ঠানে গুজরাত দাঙ্গায় মোদির ভূমিকা নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্রের প্রদর্শন রয়েছে। 

মোদির সফর নিয়ে ইতিমধ্যেই হিউম্যান রাইটস ওয়াচ সংগঠনের এশিয়া বিভাগের ডিরেক্টর এলেন পিয়ার্সন বাইডেনকে চিঠি দিয়েছেন। মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তো বটেই, প্রকাশ্যেই ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরার আর্জি জানান এলেন। যদিও দিল্লির সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম চুক্তিতেই এই মুহূর্তে আগ্রহী ওয়াশিংটন। শিকারি ড্রোন কেনা নিয়ে এই সাক্ষাতেই চুক্তি হতে পারে। তাই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তেমন গুরুত্ব নাও পেতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget