এক্সপ্লোর

পরিস্থিতি খারাপ হওয়ার অপেক্ষায় ভারত থাকেনি, দ্রুত পদক্ষেপ নিয়েছে, তাই অন্যান্য দেশের থেকে অবস্থা ভাল: প্রধানমন্ত্রী

পরিস্থিতি খারাপ হওয়ার অপেক্ষায় ভারত থাকেনি, দ্রুত পদক্ষেপ নিয়েছে, তাই অন্যান্য দেশের থেকে অবস্থা ভাল: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: করোনা যুদ্ধে ভারতবাসীর ভূমিকার প্রশংসা দিয়েই জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন নরেন্দ্র মোদি ৷ ২১ দিনের লকডাউনের শেষে নতুন করে ৩ মে অবধি লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মনে করালেন অন্যান্য অনেক দেশের থেকে ভারত অনেক দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল বলেই আজ পরিস্থতি অনেকটাই নিয়ন্ত্রণে। তিনি বলেন,যখন সারা দেশে মাত্র ৫৫০ জন আক্রান্ত ছিল যখন, তখনই ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। সমস্যা বাড়ার অপেক্ষায় ভারত থাকেনি। তিনি আরও বলেন, এই সঙ্কটজনক পরিস্থিতিতে অন্য দেশের সঙ্গে তুলনা হয় চলে না। তবু অস্বীকার করা যায় না, পৃথিবীর শক্তিশালী অনেক দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট খারাপ। একসময় ভারতের সঙ্গে একই জায়গায় ছিল তাদের করোনা আক্রান্তের হার। কিন্তু লকডাউনের ঘোষণা ও সঠিক পদক্ষেপ করার জন্যই ভারত এখন অনেক ভাল অবস্থায়, পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। অন্যান্য বহু দেশে করোনা আক্রান্তের সংখ্যা ভারতের থেকে ২৫-৩০ গুণ বেশি। হাজার হাজার মানুষের মৃত্যু ঘটছে। ঠিক সময়ে কঠোর সিদ্ধান্ত না নিলে, সঙ্ঘবদ্ধভাবে না লড়লে, ভারতের অবস্থা কী হত, তা ভেবে রোম খাড়া হয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন ২১ দিনের লকডাউনের পর এখন বোঝা যাচ্ছে, ভারত যা রাস্তা নিয়েছে, সেটা এক্কেবারে ঠিক। তবে অর্থনৈতিক দিক থেকে অনেক বড় মূল্য চোকাতে হচ্ছে। কিন্তু দেশের মানুষের জীবনের মূল্যের নিরিখে তা কিছুই নয়। মন্তব্য নরেন্দ্র মোদির। রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন একনিষ্ঠ ভাবে কাজ করেছে। পরিস্থিতি সামলে উঠতে তারা দারুণ কাজ করেছে বলে দরাজ সার্টিফিকেট দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অন্য দেশের থেকে ভারত সংক্রমণ রোখার চেষ্টা কঠোর ভাবে অনেক আগে থেকেই করেছিল। যখন একজনও আক্রান্ত ছিল না, তখনই এয়ারপোর্টে শুরু হয়েছিল স্ক্রিনিং। ভারত বিদেশ থেকে আসা সকলকে ১৪ দিন কোয়ারেন্টিনে রেখেছে শুরু থেকেই। মল থিয়েটার ক্লাব জিম বন্ধ রাকার সিদ্ধান্ত হয়। এরই ফলে আজ দেশ অনেক ভাল অবস্থায়।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget