এক্সপ্লোর

Donald Trump: গাজ়া শান্তি প্রস্তাবে সমর্থন আগেই, এবার ট্রাম্পের নেতৃত্বগুণের প্রশংসা করলেন মোদি

Narendra Modi: সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান মোদি।

নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় এবার পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজ়ায় শান্তি ফেরাতে যে ২০ দফার প্রস্তাব পেশ করেছিলেন ট্রাম্প, তা আংশিক ভাবে মেনে নিয়েছে প্যালেস্তাইনের সংগঠন হামাস। আর তাতেই ট্রাম্পের নেতৃত্বগুণের প্রশংসা শোনা গেল মোদির মুখে। (Donald Trump)

হামাসের তরফে গাজ়া-শান্তি প্রস্তাবে আংশিক সায় জানানোর পরই শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান মোদি। তিনি লেখেন,  ‘গাজ়ায় শান্তি ফেরানোর প্রচেষ্টায় চোখে যে অগ্রগতি চোখে পড়ছে, (তার জন্য) প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই। পণবন্দিদের মুক্তির যে ইঙ্গিত মেলেছে, তা অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ। ভারত দীর্ঘমেয়াদি ও ন্যায়সঙ্গত শান্তি ফেরানোর সব প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে যাবে। (Narendra Modi)

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ইতি টেনে, গাজ়ায় শান্তি ফেরাতে সম্প্রতি যে ২০ দফার প্রস্তাব পেশ করেন ট্রাম্প, গোড়াতেই তাতে সমর্থন জানান মোদি। গাজ়ায় শান্তি ফেরাতে ট্রাম্প যে চেষ্টা করছেন, তা নিয়ে পাশে থাকার বার্তাও দেন। মোদির সমর্থন পেয়ে বেশি কিছু না বললেও, পোস্টটি নিজের হ্য়ান্ডল থেকে রিপোস্ট করেন ট্রাম্প। সেই আবহেই এবার ট্রাম্পের নেতৃত্বগুণের প্রশংসা করলেন মোদি। (Gaza Peace Plan)

ট্রাম্প এবং মোদির মধ্যে বরাবরই সুসম্পর্ক ছিল। কিন্তু চলতি বছরে, দ্বিতীয় বারের জন্য ট্রাম্প আমেরিকার মসনদে বসার পর থেকে সেই সম্পর্ক কিছুটা হলেও টাল খেয়েছে। ভারতীয় অভিবাসীদের শিকল পরিয়ে ফেরত পাঠানো হোক, বা বারত সম্পর্কে বিরূপ মন্তব্য, বার বার দিল্লির অস্বস্তি বাড়ান ট্রাম্প। বাণিজ্যশুল্ক নিয়ে টানাপোড়েনের জেরেও ধাক্কা খায় তাঁদের বোঝাপড়া। মোদির প্রশংসাবাক্যে কি এবার প্রসন্ন হবেন ট্রাম্প? উঠছে প্রশ্ন। 

গাজ়ায় শান্তি প্রস্তাবের কিছুটা অংশই এখনও পর্যন্ত মেনে নিয়েছে হামাস। ইজরায়েলি বন্দিদের মুক্তি দেবে তারা। গাজ়ার শাসনকার্যেও কোনও রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে। তবে অস্ত্র ত্যাগ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রস্তাবের বাকি শর্তগুলি নিয়ে আলাপ-আলোচনা চায় তারা। দু’বছরের বেশি সময় পর এবার গাজ়ায় শান্তি ফিরতে চলেছে বলে আশাবাদী আন্তর্জাতিক মহল।

সেরা শিরোনাম

BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
'৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Pakistan Conspiracy : প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দিয়ে রেললাইনে বিস্ফোরণ, পাকিস্তানি হ্যান্ডলারের বিরাট চক্র ফাঁস
প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দিয়ে রেললাইনে বিস্ফোরণ, পাকিস্তানি হ্যান্ডলারের বিরাট চক্র ফাঁস
Bihar News : মর্মান্তিক, 'পুজোর নৈবেদ্যের জন্য তৈরি খাবার খেয়ে ফেলেছিল', মায়ের মার ; প্রাণই চলে গেল খুদের !
মর্মান্তিক, 'পুজোর নৈবেদ্যের জন্য তৈরি খাবার খেয়ে ফেলেছিল', মায়ের মার ; প্রাণই চলে গেল খুদের !

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget