এক্সপ্লোর

Narendra Modi : অধিবেশন শুরুর দিনই কংগ্রেসকে 'এমার্জেন্সি খোঁচা' মোদির, বললেন,'দেশ চালাতে চাই সহমত'

Narendra Modi Speech : 'সরকার চালাতে সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, দেশ চালাতে চাই সহমত' অষ্টাদশ অধিবেশন শুরুর আগে সহমতের ভিত্তিতে চলার বার্তা দিলেন মোদি। 

নয়াদিল্লি : তৃতীয় বার মোদি ( Narendra Modi ) সরকারের শুরুটা কেক-ওয়াক হল না। মন্ত্রীরা রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার পরপরই একের পর এক ইস্যুতে নতুন নির্বাচিত সরকারের দিকে ওঠে অভিযোগের আঙুল।  রেল দুর্ঘটনা থেকে নিট-নেটের প্রশ্নফাঁস কেলেঙ্কারির মধ্যেই শুরু হল সংসদের অধিবেশন। আর একাধিক ইস্যুতে সরকারকে চাপে রাখতে সংসদের বাইরে বিক্ষোভ শুরু করল ইন্ডিয়া জোট ( INDIA Alliance ) । নিট-নেট ( NEET - NET ) , রেল দুর্ঘটনা, প্রোটেম স্পিকার নির্বাচনা বিতর্ক - ত্রিফলা চাপে রাখল বিরোধী জোট। তবে অধিবেশন শুরুর আগেই মোদি বললেন , বিরোধীদের গঠনমূলক ভূমিকায় দেখতে চায় দেশ। এবার তাঁর মুখে সকলকে নিয়ে চলার বার্তা শুনল দেশ। তাৎপর্যপূর্ণভাবে বললেন, সরকার চালাতে সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, দেশ চালাতে চাই সহমত। অষ্টাদশ অধিবেশন শুরুর আগে সহমতের ভিত্তিতে চলার বার্তা দিলেন মোদি। 

মোদি বললেন, সরকারের নীতি, প্রচেষ্টায় ভরসা করেছে বলেই তৃতীয় বার ক্ষমতায় এনেছে দেশবাসী। তাই দায়িত্ব যেমন বাড়ল , তেমনই পরিশ্রম করতে হবে অনেক বেশি। ' দায়িত্ব বাড়ল তিনগুন, পরিশ্রমও করব তিনগুন' অধিবেশনের আগে বললেন প্রধানমন্ত্রী। তবে এসব কিছুর মধ্যেই কংগ্রেসকে দিলেন এমার্জেন্সি নিয়ে খোঁচা।  বললেন, '২৫ জুন দেশের গণতন্ত্রে যে কালো দাগ লেগেছিল, কাল তার ৫০ বছর পূর্তি'। জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে নাম না করে কংগ্রেসের উদ্দেশে আক্রমণ শানালে মোদি। 

ইন্ডিয়া জোটের ক্রমাগত বিরোধিতার মধ্যেই তিনি বললেন, 'দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা তিনগুন বেশি পরিশ্রম করব। দেশের মানুষ বিরোধীদের গঠনমূলক ভূমিকায় দেখতে চায়। আশা করি বিরোধীরা এবার দেশবাসীর সেই আকাঙ্খা পূরণ করবেন। আমরা ভারতকে দারিদ্র থেকে খুব শীঘ্রই মুক্তি দিতে পারব' 

জনতা জনার্দনকে ধন্যবাদ জানিয়ে মোদি বললেন, 'স্বাধীনতার পর দ্বিতীয়বার কোনও সরকারকে টানা ৩ বার দেশবাসী সেবার সুযোগ দিয়েছে। ' তাই আরও দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বললেন তিনি।  

অন্যদিকে অধিবেশনের শুরুতেই সোমবার সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সংসদরা। সেখানে দেখা যায়, তৃণমূল কংগ্রেসের সংসদদেরও।         

আরও পড়ুন :

লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস, কোন কোন ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরবে বিরোধীরা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা
ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget