এক্সপ্লোর

নোট বাতিলের পর আয়করের আওতায় এসেছে ৯১ লক্ষ মানুষ, জানালেন জেটলি

নয়াদিল্লি: বেআইনি সম্পত্তি, অর্থ উদ্ধারের লক্ষ্যে 'অপারেশন ক্লিন মানি' নামে নতুন এক ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অরুণ জেটলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, গত বছরের নোট বাতিলের সিদ্ধান্তের ধাক্কায় হিসাব বহির্ভূত অর্থের মালিকানা গোপন করা যাচ্ছে না। আর এর জেরে আয়করের আওতায় এসেছেন আরও ৯১ লক্ষ লোক। এবার আয়কর রিটার্ন বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। জেটলি বলেন, গত ৮ নভেম্বরের ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের ফলে ডিজিটাল অর্থনীতিকে গ্রহণ করার প্রবণতা বেড়েছে। আয়কর অ্যাসেসির সংখ্যা, আয়কর রাজস্বও বেড়েছে। পাশাপাশি নগদ লেনদেনের ব্যাপারে ভয়ও এসেছে। নোট বাতিলের পর ব্যক্তিগত আয়কর সংগ্রহ বেড়েছে বলে জানান জেটলি। নতুন ওয়েবসাইটের ফলে সত্ করদাতাদের সুবিধা হবে বলেও দাবি করেন। জেটলি বলেন, কর ফাঁকি দিতে যারা অভ্যস্ত, এবার তাদের হুঁশ ফেরার সময় এসেছে। কর না দেওয়ার অভ্যাস বর্জন করে মানুষ যাতে কর দেওয়ার রাস্তায় আসেন, সেটাই করতে চাই আমরা। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি) চেয়ারম্যান সুশীল চন্দ্র জানান, নোট বাতিলের পর ই-ফাইলড রিটার্নও ২২ শতাংশ বেড়েছে। তিনি তথ্য দেন, ১৭.৯২ লক্ষ লোককে চিহ্নিত করা হয়েছে, যাঁদের বিমুদ্রাকরণের পর ব্যাঙ্কে জমা দেওয়া অর্থের পিছনে যুক্তিসঙ্গত হিসাব মেলেনি। অর্থাত করদাতাদের প্রোফাইলের সঙ্গে তাদের জমা দেওয়া অর্থের সঙ্গতি নেই। অনলাইনে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি। আবার প্রায় ১ লক্ষ সন্দেহজনক কর ফাঁকি দেওয়ার ঘটনাও আয়কর দপ্তরের নজরে এসেছে। নোট বাতিলের পর ঘোষণা করা হয়নি, এমন ১৬৩৯৮ কোটি টাকা আয়ের হদিশও পাওয়া গিয়েছে বলে জানান চন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget