এক্সপ্লোর

মেয়ের বিয়েতে খরচ ৫০০ কোটি, প্রাক্তন বিজেপি মন্ত্রীর অফিসে হানা আয়কর দফতরের

বেঙ্গালুরু: মেয়ের বিয়েতে খরচা করেছেন ৫০০ কোটি, সোমবার বিজেপি নেতা, প্রাক্তন মন্ত্রী জি জনার্দন রেড্ডির অফিসে অভিযান চালাল আয়কর দফতর। কর্ণাটকের বেল্লারিতে রেড্ডির এএমসি এবং ওএমসি অফিসে হানা দেয় আয়কর বিভাগের পাঁচ আধিকারিকের একটি দল। এছাড়াও রেড্ডির মেয়ের বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং এবং অন্যান্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির বেঙ্গালুরু, হায়দরাবাদ অফিসেও হানা দেয় আয়কর বিভাগ। আয়কর দফতরের এক আধিকারিক জানিয়েছেন,  সংস্থার বেঙ্গালুরুর ৭ টি জায়গায় এবং হায়দরাবাদের ৩ টি জায়গায় হানা দিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকরা। আয়কর বিভাগ জানিয়েছে, বিশাল অঙ্কের টাকা খরচ করে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানের খবর পেয়েই তল্লাশি চালায় তারা। চেক করা হয় অ্যাকাউন্ট বুক, পেমেন্ট রিসিপ্ট, কনট্রাক্ট পোর্টফোলিও। অভিযান চালানো হয়েছে সার্ভিস প্রভাইডার সংস্থার অফিসেও, যারা বিয়ে উপলক্ষ্যে রাজকীয় ব্যাবস্থা করেছিল। আয়োজন করেছিল বিশেষ সুইস তাবু, খুব দামি চামচের সেট, প্রচুর ব্যয়বহুল খাবারদাবার, দামি দামি ঘর সাজানোর জিনিসপত্র প্রভৃতি। ওই সংস্থার অফিসে এবং মালিকের বাড়িতে এরকম দামি জিনিস কতপরিমানে মজুত রয়েছে, সেগুলি আর কোন্ বিয়েতে ব্যবহৃত হয়েছে তার রেকর্ডও খতিয়ে দেখছে আয়কর দফতর। জিজ্ঞাসাবাদ করা হয় সংস্থার কর্মীদেরও। প্রসঙ্গত, কালো টাকায় প্রধানমন্ত্রীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, সেই সময়েই নিজের মেয়ের বিয়েতে ৫০০ কোটি টাকা খরচের অভিযোগে শিরোনামে উঠে আসে এই বিজেপি নেতার নাম। রেড্ডির মেয়ে ব্রাহ্মণীর সঙ্গে বিয়ে হয় রাজীব রেড্ডি নামে এক ব্যবসায়ীর। দক্ষিণ আফ্রিকা ও অন্যত্র হিরে ও সোনার খনি রয়েছে তাঁর। বিয়ের অনুষ্ঠান যেখানে আয়োজিত হয়, সেখানে প্যালেস গ্রাউন্ডসে একটা গোটা নকল গ্রাম বানানো হয়। সবটা জুড়েই রাজকীয় আয়োজন। কিন্তু কী ভাবে আয়কর দফতরের নজর এড়িয়ে এত কিছু করলেন রেড্ডি? এ নিয়ে আয়কর দফতরে অভিযোগ জানান এক আরটিআই কর্মী। বিষয়টি রাজ্যসভাতেও ওঠে। শেষ পর্যন্ত নড়েচড়ে বসে আয়কর দফতর। রেড্ডি কী ভাবে বিয়েতে এই বিপুল পরিমাণ টাকা খরচ করছেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে তারা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget