এক্সপ্লোর

মুলায়মের ‘ধমক’, শিবপালের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিলেন অখিলেশ

লখনউ: সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবের মধ্যস্থতাতেই শেষপর্যন্ত অখিলেশ যাদব ও শিবপাল যাদবের বিবাদ আপাতত মিটে গেল। তাঁর ধমক খেয়ে অখিলেশের সমর্থকরা প্রতিবাদের পথ থেকে সরতে বাধ্য হলেন। গত কয়েকদিন ধরে অনমনীয় মনোভাব দেখানো অখিলেশ এদিন নরম হলেন। তিনি উত্তরপ্রদেশে দলীয় প্রধান নির্বাচিত হওয়া শিবপালের সঙ্গে সহযোগিতা করার ইঙ্গিত দিয়েছেন। শনিবার শিবপালের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকও করেছেন অখিলেশ। ফলে সপা শিবিরের অশান্তি মিটে যেতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবারই মুলায়মের হস্তক্ষেপের পর অখিলেশ ও শিবপাল পারস্পরিক দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। শনিবার দলীয় দফতরে গিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর জন্য দুই শিবিরের সমর্থকদেরই বকাঝকা করেন মুলায়ম। তিনি বলেন, ‘দলে এই ধরনের আচরণ আমি মেনে নেব না। দলকে এই জায়গায় নিয়ে আসার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। এই তামাশা মেনে নেব না।’ গত কয়েকদিন ধরে চলা অশান্তির জন্য দলীয় নেতাদেরও ছেড়ে কথা বলেননি সপা সুপ্রিমো। তিন সাফ জানিয়ে দেন, অখিলেশকে সরিয়ে উত্তরপ্রদেশে দলীয় প্রধানের পদে শিবপালকে বসিয়ে কোনও ভুল করেননি। সবাইকে এই সিদ্ধান্ত মেনে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এদিন সকালেও অবশ্য অখিলেশের সমর্থকরা দলীয় দফতরে গিয়ে তাঁকে উত্তরপ্রদেশে দলীয় প্রধানের পদে ফিরিয়ে আনার দাবি জানাতে থাকেন। মুলায়ম সেখানে পৌঁছতেই তাঁরা স্লোগান দিতে থাকেন। তাঁদের থামিয়ে দেন মুলায়ম। তাঁর এই মনোভাব দেখেই রণে ভঙ্গ দেন অখিলেশ। তিনি সমর্থকদের বিরত করেন। এদিকে, সপা শিবিরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিরোধী দলগুলির হাতে অস্ত্র তুলে দিয়েছে। বিজেপি-র দাবি, অখিলেশ নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না। তাই সমাজবাদী পার্টির এই নাটকের জন্য তাঁর পদত্যাগ করা উচিত। কংগ্রেস বলেছে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর না দিয়ে পরিবারকে গুরুত্ব দেওয়া সত্ত্বেও পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget