এক্সপ্লোর

একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন: রাজনৈতিক দলগুলিকে একমঞ্চে আসতে হবে, জানাল নির্বাচন কমিশন

নয়াদিল্লি: একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের স্বপক্ষে সওয়াল করতে গিয়ে নির্বাচন কমিশন জানাল, এই প্রক্রিয়া শুরু করার আগে সব রাজনৈতিক দলকে সহমতে নিতে হবে।

এদিন নির্বাচন কমিশনার ও পি রাওয়াত বলেন, একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হলে পরবর্তীকালে যেই সরকার গঠন করুক না কেন, নীতি নির্ধারণ করা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প রূপায়িত করার জন্য নিরবিচ্ছিন্নভাবে অনেকটা সময় পাবে তারা। কারণ, মাঝে কোনও মডেল কোড অফ কন্ডাক্ট হওয়ার প্রশ্ন নেই।

তিনি জানিয়ে রাখেন, একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন চালু করার জন্য সংবিধান ও নির্বাচন আইনে পরিবর্তন করা হবে। তিনি যোগ করেন, সংবিধান ও আইনের বর্তমান সংস্থান অনুযায়ী, বিধানসভা বা লোকসভার মেয়াদের শেষ ৬ মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

রাওয়াত মনে করেন, সমকালীন লোকসভা ও বিধানসভা নির্বাচন শুরু করার আগে সবকটি রাজনৈতিক দলকে একমঞ্চে আনাটা প্রয়োজন। রাওয়াত জানান, ২০১৫ সালে সমকালীন নির্বাচনের ইস্যুতে কমিশনের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কমিশন সেখানে জানায়, এই সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার।

রাওয়াত জানান, একবার আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হলে, এরপর ব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখতে হবে। অর্থাৎ, দেশজুড়ে একসঙ্গে দু ধরনের নির্বাচন করার জন্য অন্তত ২৪ লক্ষ ইভিএম ও সমপরিমাণ ভিভিপ্যাট মেশিনের প্রয়োজন। এর জন্য সময় দরকার।

রাওয়াতের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, সম্প্রতি, সমকালীন লোকসভা ও বিধানসভা নির্বাচনের হয়ে ওজোর সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রক্রিয়াকে সমর্থন করেছে নীতি আয়োগও। তারা জানিয়েছে, জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখেই ২০২৪ সাল থেকে একসঙ্গে দুধরনের নির্বাচন করা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget