এক্সপ্লোর

স্মৃতির 'হস্তক্ষেপে' ক্ষুব্ধ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর ইস্তফার হুমকি

এলাহাবাদ: কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগে ইস্তফা দেওয়ার হুমকি দিলেন ইলাহাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু।  বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করে  এবিভিপি। থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় বিজেপি নেতৃত্বের আক্রমণের মুখে পড়েন হাংলু। উপাচার্য বলেছেন, রাজনৈতিক হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। তাঁর আক্ষেপ, একটা সময় এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে গন্য করা হত। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ চলতে থাকলে হৃত গৌরব কোনওভাবেই পুনরুদ্ধার করা সম্ভব নয়। হাংলুর বক্তব্য, যদি বিশ্ববিদ্যালয় রাজনৈতিক নেতাদের নির্দেশে চলে তাহলে তো কোনও শিক্ষাবিদের পরিবর্তে বিধায়ক বা সাংসদদের জায়গা করে দেওয়া উচিত। আগামী শিক্ষাবর্ষে স্নাতকোত্তর কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষার জন্য অফলাইন বিকল্প খোলা রাখা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওই মন্তব্য করেছেন হাংলু। স্মৃতি ইরানির সঙ্গে কয়েকজন বিজেপি সাংসদের বৈঠকের পর অফলাইনে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রবেশিকা পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর প্রতিবাদে আন্দোলন চালাচ্ছিল এবিভিপি।থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৫ মে বিজেপির কয়েকজন বিধায়ক ও সাংসদ বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত সংকটে উপাচার্যর ভূমিকার তীব্র সমালোচনা করেন। শেষপর্যন্ত মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বেকার সিদ্ধান্ত থেকে সরে আসে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget