এক্সপ্লোর

২০১৯-এ বিজেপি-র চাই ৩৬০-এর বেশি আসন, লক্ষ্য বেঁধে দিলেন অমিত শাহ

নয়াদিল্লি: ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-র ঝুলিতে এসেছিল ২৮২টি আসন। ২০১৯ সালে আগামী লোকসভা নির্বাচনে লক্ষ্য ৩৬০-এর বেশি আসন। বৃহস্পতিবার দলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে এমনই জানিয়ে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এদিন প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। হাজির ছিলেন নির্মলা সীতারমন, রবিশঙ্কর প্রসাদ, জেপি নাড্ডা সহ ৩১ জন নেতা। তাঁদের সঙ্গে আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করেন বিজেপি সভাপতি। বিজেপি সূত্রে খবর, মূলত দুটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। গত লোকসভা নির্বাচনে যে আসনগুলিতে বিজেপি জিততে পারেনি, এবার সেগুলি নিজেদের দখলে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে যাতে প্রতিষ্ঠান-বিরোধিতার ফলে অন্য কোনও দল জিতে না যায়, সেটা নিশ্চিত করতে হবে। বিজেপি সভাপতির হিসেব অনুযায়ী, বিরোধী দলগুলির হাত থেকে ১৫০টি আসন ছিনিয়ে নিতে পারে বিজেপি। বাংলা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা ও কর্ণাটকের মতো রাজ্যগুলির উপর বেশি জোর দেওয়ার কথা বলেছেন অমিত। তাঁর মতে, রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ দল না হওয়ার অসুবিধা দূর করার জন্য লোকসভায় দুই-তৃতীংশ আসন পেতেই হবে। তিন দশকে প্রথমবার গত লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জিতে ক্ষমতায় আসে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার জন্য দরকার হয় ২৭২টি আসন। বিজেপি তার তুলনায় আরও ১০টি বেশি আসন পেয়েছে। আগামী লোকসভা নির্বাচনে আরও বেশি আসন চান বিজেপি সভাপতি। তাঁর মতে, হিন্দিভাষী রাজ্যগুলিতে বিজেপি সেরা ফল করেছে। এবার অন্য রাজ্যগুলিতেও ভাল ফল করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget