এক্সপ্লোর

বিরোধীদের জন্তু-জানোয়ারদের সঙ্গে তুলনা করে অসম্মান করলেন, অমিত শাহের মানসিকতাই ফুটে উঠল, তবে বেশি গুরুত্ব দেওয়ার নয়, পাল্টা রাহুল

কোলার গোল্ড ফিল্ডস (কর্নাটক): অমিত শাহের আক্রমণের জবাব রাহুল গাঁধীর। বিজেপি সভাপতি বিরোধী দলগুলিকে সাপ, বেজী, ইঁদুর, কুকুর, বিড়াল বলে কটাক্ষ করে জন্তুজানোয়ারের পাশে বসানোয় পাল্টা রাহুল তাঁর কড়া সমালোচনা করেন আজ। বলেন, অমিত শাহের অসম্মানজনক মন্তব্যে তাঁর মানসিকতাই ফুটে উঠেছে। ভোটপ্রচারে কর্নাটকে আসা কংগ্রেস সভাপতি আজ সাংবাদিকদের বলেন, গোটা বিরোধী পক্ষকে জন্তু-জানোয়ার বলা অমিত শাহ, বিজেপি-আরএসএসের মৌলিক দৃষ্টিভঙ্গি এটাই। দেশে মাত্র দুজন আছেন যাঁরা জানোয়ার নন। নরেন্দ্র মোদী আর অমিত শাহ। বাকি সবাই ওদের বিচারে জানোয়ার।তা বেশ।।দুনিয়াটাকে ওঁরা এভাবেই দেখেন।এটা অমর্যাদাসূচক মন্তব্য, তবে অমিত শাহের কথাবার্তায় খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। বিজেপি সভাপতিকে কটাক্ষ করে রাহুল বলেন, এটা হল সেই মানসিকতা যাতে এটা ধরে নেওয়া হয় যে, দেশে মাত্র দুতিনজন লোক আছে যাদের দাম আছে, তারাই সব কিছু জানে, বোঝে, আর তারা ছাড়া বাকি সবাই ফালতু লোক। শুধু দলিত, আদিবাসী, সংখ্যাসলঘুরা নয়। এখানেই শেষ নয়।আডবাণী, মনোহর জোশী, গডকরী, সকলেই।ব্যাপারটা হল, বিজেপির লোকজনের দলের ভিতরে এসব বলার বুকের পাটা নেই, ওরা আমাদের কাছে বলে। রাহুল বলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ মনে করেন, এটা ওদের বিশ্বাস, এ দেশে ওঁরাই শুধু মানুষ। এটাই বাস্তব। গতকাল বিজেপি সভাপতি মুম্বইয়ে দলের প্রতিষ্ঠা দিবসের এক সভায় বলেন, ২০১৯ এর ভোটের দামামা বেজে গিয়েছে। বিরোধীরা জোট বাঁধার চেষ্টা করছে।যখন প্রবল বন্যা হয়, সব কিছু ভেসে যায়। শুধু বটবৃক্ষই দাঁড়িয়ে থাকে। ফুলেফেঁপে ওঠা জল থেকে বাঁচতে সাপ,বেজী, ইঁদুর, কুকুর, বিড়াল সব জন্তু জানোয়ার তাতে চড়ে বসে। তবে এই মন্তব্যের সমালোচনা হতেই বিজেপি সভাপতি সাফাই দেন, তিনি বিরোধীদের জানোয়ার বলতে চাননি, বোঝাতে চেয়েছিলেন, বিজেপিকে হারাতে বিরোধীরা রাজনৈতিক মতাদর্শ ভুলে হাত মেলাচ্ছে।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget