এক্সপ্লোর

মশার বিরুদ্ধে হাইটেক যুদ্ধ ঘোষণা করল অন্ধ্রপ্রদেশ সরকার

নয়াদিল্লি: মশাদের ঘনত্ব কত? কতরকম মশা পাওয়া যায়? তাদের স্ত্রী লিঙ্গ না পুং? প্রথমে জানতে হবে এত কিছু। তারপর শুরু হবে মশার বিরুদ্ধে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে যুদ্ধ। অন্ধ্রের তিনটি শহর- বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম ও তিরুপতিকে প্রথমে বেছে নেওয়া হয়েছে এই যুদ্ধের ক্ষেত্র হিসেবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রথমে বোঝা হবে ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া ও জিকার মত মশাঘটিত রোগ মহামারী হওয়ার আগে মশার জন্ম কী রকম হচ্ছে। তারপর অবস্থা বুঝে হবে ব্যবস্থা। ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বলছে, দেশের ৯৫ শতাংশ মানুষ ম্যালেরিয়া বাস করেন ম্যালেরিয়া কবলিত এলাকায়। গোটা বিশ্বে প্রতি বছর যত মানুষ ম্যালেরিয়ার শিকার হন, তার মধ্যে ভারতীয়ের সংখ্যা প্রায় ৫ শতাংশ। মশাদের ভনভনানি রুখতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকে স্মার্ট মসকিউটো ডেনসিটি সিস্টেম নামে একটি প্রস্তাব পাঠিয়েছে অন্ধ্রের চন্দ্রবাবু নাইডু সরকার। এর জন্য খরচ পড়বে প্রায় ৪ কোটি টাকা। প্রস্তাবটি সবুজ সংকেত পেলে ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হলে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম ও তিরুপতি পুরনিগম এই প্রকল্প শুরু করতে পারবে। ঠিক হয়েছে প্রতি বর্গ কিলোমিটারে ব্যবহার করা হবে ১০টি করে সেন্সর। এই তিনটি শহরের ১৮৫ বর্গ কিলোমিটার এলাকায় ১,৮৫০টি সেন্সর লাগানো হবে। এর ফলে বোঝা যাবে মশাদের ঘনত্ব, তাদের প্রজাতি ও লিঙ্গ। এরপর তা পাঠিয়ে দেওয়া হবে সেন্ট্রাল ডেটাবেসে। হাতে সমস্ত তথ্য নিয়ে আটঘাট বেঁধে শুরু হবে মশার বিরুদ্ধে যুদ্ধ। মশা প্রজনন বন্ধ করে তাদের নিশ্চিহ্ন করার লড়াইয়ে নামবেন স্বাস্থ্য আধিকারিকরা। এ জন্য দেখা হবে, কোন প্রজাতির মশার ওপর কী ধরনের স্প্রে কাজ করছে। এর ফলে জিনিসের অপব্যয় কমানো যাবে। হাতে সম্পূর্ণ তথ্য থাকলে মশাবাহিত রোগ ছড়ানো রুখতে অনেক বেশি তৎপর হতে পারবে স্থানীয় প্রশাসন।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget