এক্সপ্লোর

জম্মুতে পাক গুলিতে শহিদ জওয়ান, কাশ্মীরে খতম ২ জঙ্গি

জম্মু: জম্মু ও কাশ্মীর সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের গোলাগুলি অব্যাহত। আর তাতে সর্বশেষ খবর অনুযায়ী, পাক সেনার গুলিতে ১ ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জওয়ান। শ্রীনগরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে ২ জঙ্গিও।

প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, বুধবার নিয়ন্ত্রণরেখা বরাবর কাশ্মীরের মাচিল সেক্টরে পাক স্নাইপারের গুলিতে শহিদ হয়েছেন এক ভারতীয় সেনা জওয়ান। এরপরই ভারী অস্ত্র দিয়ে পাক সেনা ছাউনি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ভারত।

এর আগে গতকাল সন্ধ্যে থেকে জম্মুতে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করে ভারতীয় ছাউনি ও সীমান্ত লাগোয়া গ্রাম লক্ষ্য করে পাকিস্তানি ফৌজ। রাজৌরির নওশেরা সেক্টরে পাক সেনার ভারী গোলার ঘায়ে শহিদ হন নন-কমিশনড অফিসার (এনসিও) নায়েক প্রেম সিংহ।

আহত হন আরেক এনসিও নায়েক হরিন্দ্র কুমার যাদব সহ ২ জওয়ান। দুজনকেই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে সেখানে মারা যান হরিন্দ্র।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ২৬ বছরের শহিদ প্রেম সিংহের বাড়ি রাজস্থানের বারমেরে। অন্যদিকে, ৩০ বছর বয়সী শহিদ হরিন্দ্র উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা।

ওই হামলার পরই পাল্টা জবাব দিতে শুরু করে ভারত। সেনার গুলিতে পাক সেনার তিনটি ছাউনি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, পুঞ্চের কৃষ্ণঘাঁটি সেক্টরেও বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। সেখানেও পাল্টা জবাব দিয়েছে ভারতীয় ফৌজ।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এখনও পর্যন্ত শতাধিকবার সীমান্ত সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান।

সবচেয়ে ভারী হামলা হয়েছে ১ নভেম্বর। সেদিন ৮ ভারতীয়র মৃত্যু হয়েছিল, ২৪ জন আহত হয়েছিলেন। জবাবে, ২ পাক সেনাকে খতম করেছিল ভারত। ধ্বংস করে দেওয়া হয়েছিল ১৪টি পাক সেনা ছাউনি।

এদিকে, উত্তর কাশ্মীরের বারামুল্লার সোপোরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই জঙ্গি। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দাঙ্গিওয়াচার অন্তর্গত দুর্চু গ্রামে অভিযান চালায় বাহিনী।

সেই সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে আত্মগোপনকারী জঙ্গিরা। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি। গ্রামে চিরুনি তল্লাশি চলছে।

অন্যদিকে, হান্ডওয়ারাপ ওয়াধপোরা অঞ্চলে শ্রীনগর-কুপওয়ারা সড়ক থেকে একটি শক্তিশালী আইইডি উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। জানা যায়, নাশকতা ছড়াতে জঙ্গিরা তা বসিয়েছিল। বম্ব স্কোয়াড এসে আইইডি-টি নিষ্ক্রিয় করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget