এক্সপ্লোর

সেনা জওয়ান হলেই মরতে হবে, বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ নেপাল সিংহের, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

নয়াদিল্লি:  পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে পাঁচ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর মাত্র একদিন বাদে, সেনার বলিদান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ নেপাল সিংহের। তাঁর বক্তব্য, বিশ্বের এমন কোনও দেশ নেই, যেখানে যুদ্ধের ময়দানে নেমে সেনা জওয়ানকে মৃত্যুবরণ করতে হয় না। প্রসঙ্গত, সেনা হলেই মরতে হবে, সেটাই স্বাভাবিক। জওয়ানদের বলিদান প্রসঙ্গে এমন বিতর্কিত মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মুখে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হলেন বিজেপি সাংসদ।     রামপুরের বিজেপি সাংসদ তাঁর বক্তব্যে বলেন, কোনও গ্রামে যদি ঝামেলা বাধে, স্বাভাবিক ভাবেই কেউ না কেউ আহত হন। ঠিক একইভাবে যুদ্ধের ময়দানে নেমে মৃত্যুবরণ করতে হয় সেনাদের। এখনও অবধি এমন কোনও যন্ত্রের আবিষ্কার হয়নি, যার সাহায্যে বুলেট আর কাজ করবে না। কোনও সেনা জওয়ানের মৃত্যু হবে না। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন নেপাল সিংহ। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। পরে নিজের মন্তব্যের জন্যে ক্ষমা চেয়ে রামপুরের সাংসদ বলেন, তিনি সেনা জওয়ানদের কোনওভাবেই অপমান করতে চাননি। তারপর নিজের মন্তব্যকে আর একটু স্পষ্ট করে তিনি বলেন, তিনি আসলে বলতে চেয়েছিলেন বিজ্ঞানীরা এমন এক অস্ত্র আবিষ্কারের চেষ্টায় রয়েছেন, যার জেরে কাজ করবে না বুলেট। যুদ্ধের ময়দানে নেমে মৃত্যু হবে না সেনার। অথচ বিজেপি সাংসদের এই মন্তব্যের ২৪ ঘণ্টা আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, পুলওয়ামায় সিআরপিএফ-এর ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই বলিদান বিফলে যাবে না।  সিআরপিএফ-এর ওপর হামলার নিন্দায় সরব হয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও। সিআরপিএফ জওয়াদেন ওপর হওয়া হামলা প্রসঙ্গে কংগ্রেস মোদী সরকারকে একহাত নিয়ে বলেন, এটা প্রধানমন্ত্রী বিদেশনীতির ফল। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপর আব্দুল্লাও এই হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget