এক্সপ্লোর

দেশের ৪৬টি যাদুঘরে নিষিদ্ধ সেলফি স্টিক

নয়াদিল্লি: আগরার তাজ যাদুঘর, দিল্লির ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম, কোনারকের যাদুঘর, হাম্পি সহ দেশের মোট ৪৬টি যাদুঘরে সেলফি স্টিক নিষিদ্ধ করে দিল জাতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা (এএসআই)। এক নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে যাদুঘর চত্বরে আর সেলফি স্টিক নিয়ে ঢোকা যাবে না। এএসআই-এর ডিরেক্টর ড. কে লুর্ডুসামি বলেছেন, ‘সময় বদলে গিয়েছে। প্রতিটি দর্শনীয় স্থানেই লোকজন গিয়ে অবাধে মোবাইল ফোনে ছবি তুলছে। স্মৃতিস্তম্ভের ভিতরে গিয়ে লোকজন শ্যুটিংও করছে। সেই কারণেই কিছু বিধিনিষেধ জারি করেছে এএসআই।’ এএসআই আধিকারিকরা বলেছেন, যাদুঘরগুলিতে বহু দুর্মূল্য জিনিস রয়েছে। ঐতিহাসিক এই দ্রব্যগুলিকে রক্ষা করতে হবে। সেই কারণেই শুধু সেলফি স্টিকই নয়, যাদুঘরগুলিতে ছবি তোলার জন্য ট্রাইপড, মনোপড বা ফ্ল্যাশ লাইট নিয়ে ঢোকার উপরেও বিধিনিষেধ জারি করা হয়েছে। যাদুঘরের মধ্যে যে আলো রয়েছে, তা ব্যবহার করেই ছবি তুলতে হবে। শিক্ষামূলক কাজে ছবি তোলার জন্য কেউ মাল্টিপল লেন্স, ট্রাইপড বা বড় ব্যাগ নিয়ে যাদুঘরে যেতে চাইলে ১৫ দিন আগে অনুমতি নিতে হবে। দিল্লির জাতীয় যাদুঘরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আর কে মিশ্র অবশ্য বলেছেন, এখনও পর্যন্ত সেলফি স্টিক নিয়ে তাঁদের কোনও সমস্যায় পড়তে হয়নি। তবে প্রয়োজন হলে তাঁরা সেলফি স্টিক নিষিদ্ধ করার কথা ভাববেন। প্রাক্তন সংস্কৃতি সচিব জহর সরকার আবার সেলফি স্টিক নিষিদ্ধ করার বিরোধী। তিনি বলেছেন, ‘আমার মতে প্রযুক্তিকে আটকানো যায় না। এএসআই আধিকারিকদের বোঝা উচিত, শুধু দোকান খুললেই কোনও লাভ হয় না। গ্রাহকদের মুখে হাসি ফোটানোও জরুরি। এএসআই ভারতীয় সংস্কৃতির তত্ত্বাবধায়ক, মালিক নয়। খোলা মনে কাজ করা উচিত এএসআই আধিকারিকদের।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget