এক্সপ্লোর

বিমান দুর্ঘটনা এড়ানো যেত, সম্পূর্ণ দায় বিমান সংস্থারই, দাবি মৃত পাইলটের স্বামীর

মুম্বই:  বৃহস্পতিবার মুম্বইয়ে নির্মীয়মান বাড়ির ওপর ভেঙে পড়ে একটি চ্যাটার্ড বিমান। ঘটনায় মৃত্যু হয় পাঁচজনের। নির্মীয়মান বাড়ির ওপর ভেঙে পড়েছে বিমানটি তাই মৃতের সংখ্যা কম। কোনওভাবে বিমানটি যদি কাছের একটি স্কুলের ওপর ভেঙে পড়ত, তাহলে দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা আরও বাড়ত, মত দুর্ঘটনায় মৃত বিমানের পাইলটের স্বামী পি.কুথারিয়ার। তিনিও পেশায় পাইলট। তাঁর দাবি, তাঁর স্ত্রী ক্যাপ্টেন মারিয়া জুবেরি এবং ক্যাপ্টেন প্রদীপ.এস.রাজপুতের তৎপরতায় কাছের স্কুলের ওপর কোনওমতে ভেঙে পড়েনি বিমানটি।   এমনকি বিমানটি যখন জনবহুল ঘাটকোপার এলাকার ওপর দিয়ে যাচ্ছিল, সেখানেও ভেঙে পড়া থেকে কোনও মতে বাঁচিয়েছেন ১২ আসন বিশিষ্ট বিচক্রাফ্ট কিং এয়ার সি-৯০-র পাইলটরা। সেখানে একাধিক বহুতলও রয়েছে। বিমানের ইঞ্জিনে গোলযোগ রয়েছে বুঝতে পেরেই জরুরি অবতরণের চেষ্টা করেন দুর্ঘটনাগ্রস্থ বিমানের পাইলট। কিন্তু অবতরণ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিমানটি ভেঙে পড়ে। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্গটনাগ্রস্থ বিমানের পাইলটের স্বামী বলেন, পুরো দুর্ঘটনার জন্যে সংশ্লিষ্ট বিমান সংস্থাই দায়ি। কারণ, বিমানটি ওড়ানোর আগে মৃত পাইলট তাঁর স্বামীকে বলেছিলেন, খারাপ আবহাওয়ার কারণে বিমানটিকে ওড়ানো সম্ভব নয়। কিন্তু তারপরও বিমানটিকে ওড়ানোয় ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃতের সংখ্যা আরও বাড়ত, যদি নির্মীয়মান বাড়ির শ্রমিকরা সেই সময় দুপুরের খাবার খেতে না যেত। তবে বিমানের পাইলটরা নিজেদের জীবনের বিনিময় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা করেছে সকলকে। বিমানের দুজন চালক ছাড়াও সেখানে ছিলেন এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার সুরভি, যিনি ছিলেন দুমাসের অন্তঃসত্ত্বা। এছাড়া ছিলেন জুনিয়র টেকনিশিয়ান মনীষ পাণ্ডে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget