এক্সপ্লোর

কর্নাটকে ক্ষমতায় এসেই টিপু জয়ন্তী বাতিল বিজেপি সরকারের, ওরা ধর্মনিরপেক্ষ নয়, অভিযোগ সিদ্দারামাইয়ার

কোডাগুতে ২০১৫-য় প্রথম সরকারি উদ্যোগে টিপুর জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি হয়েছিল। হিংসার বলি হয়েছিলেন জনৈক কুট্টাপ্পা নামে এক বিশ্ব হিন্দু পরিষদ কর্মী।

বেঙ্গালুরু: কর্নাটকে ক্ষমতায় এসেই টিপু জয়ন্তী বাতিল করল বিজেপি। ২০১৫ থেকে রাজ্যে অষ্টাদশ শতকের সাবেক মহীশূরের বিতর্কিত শাসক টিপু সুলতানের জন্মবার্ষিকী ধুমধাম করে পালন করে আসছিল রাজ্যের কংগ্রেস সরকার। জমানা বদলের পরই তাতে ছেদ পড়ল। রাজ্যে ক্ষমতায় আসার তিনদিন বাদে ও রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষায় পাশ করার পরদিনই ইয়েদুরাপ্পার বিজেপি সরকার নির্দেশ দিল, টিপু জয়ন্তী পালন করা হবে না। সরকারি আদেশে বলা হয়েছে, বিরাজপেটের বিধায়ক কে জি বোপাইয়া মুখ্যমন্ত্রীকে ইয়েদুরাপ্পাকে লিখিত আবেদন করেছেন যে, রাজ্যের কন্নড় ও সংস্কৃতি দপ্তর থেকে প্রতি বছর যে টিপু জয়ন্তী কর্মসূচি পালন করা হয়, তা বাতিল করা হোক। তিনি এধরনের অনুষ্ঠানের বিরোধিতার প্রসঙ্গ, বিশেষ করে কোডাগু জেলা থেকে যে আপত্তি ওঠে, তার উল্লেখ করেছেন। কোডাগুতে ২০১৫-য় প্রথম সরকারি উদ্যোগে টিপুর জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি হয়েছিল। হিংসার বলি হয়েছিলেন জনৈক কুট্টাপ্পা নামে বিশ্ব হিন্দু পরিষদ কর্মী। বিজেপি ও একাধিক দক্ষিণপন্থী গোষ্ঠী টিপুর বিরুদ্ধে ধর্মীয় গোঁড়ামির অভিযোগ তুলে তাঁর স্মরণানুষ্ঠানের তীব্র বিরোধিতা করে। ২০১৫ থেকে প্রতি বছর ১০ নভেম্বর সিদ্দারামাইয়ার নেতৃত্বে কংগ্রেস সরকার টিপু জয়ন্তী পালন করছিল। গত বছর এইচ ডি কুমারস্বামীর কংগ্রেস-জেডিএস জোট সরকারও তা বহাল রাখে, বিজেপি ও অন্যদের বিরোধিতা সত্ত্বেও। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বিজেপি সরকারকে দুষে বলেছেন, আমি শুধু টিপু জয়ন্তী উদযাপন শুরু করেছিলাম। আমার মতে, টিপু দেশের প্রথম স্বাধীনতার যোদ্ধা। বিজেপির লোকেরা ধর্মনিরপেক্ষ নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget