এক্সপ্লোর

পদত্যাগ ইবোবির, মণিপুরে সরকার গঠনের দাবি বিজেপিরও

ইম্ফল:  মনিপুরে সরকার গড়া নিয়ে জটিলতার মধ্যেই পদত্যাগ করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী ও ইবোবি সিংহ। রাজ্য সরকার গঠনের দাবি জানিয়েছে বিজেপি,কংগ্রেস-দুপক্ষই। গতকালই রাজ্যপাল নাজমা হেপাতুল্লাহর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ইবোবি সিংহ। এই অবস্থায় বিজেপিও এদিন সর্বসম্মতভাবে এন বীরেন সিংহকে তাদের পরিষদীয় দলের নেতা নির্বাচিত করে রাজ্য সরকার গঠনের দাবি জানিয়েছে রাজ্যপালের কাছে। এ জন্য রাজভবনে গিয়ে হেপাতুল্লাহর সঙ্গে দেখা করেন বীরেন সিংহ। কেন্দ্রীয় মন্ত্রী পিযুস গোয়েল জানিয়েছেন, বীরেন সিংহ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। তিনিই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। গোয়েল বিজেপির পক্ষে ছোট দলগুলির সমর্থন রয়েছে বলে দাবি করেছেন। দলীয় ২১ বিধায়ক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সভাপতি, ওই দলের ৪ বিধায়ক, এক কংগ্রেস বিধায়ক, একমাত্র এলজেপি ও টিএমসি বিধায়কদের সঙ্গে নিয়ে বিজেপি নেতারা হেপাতুল্লাহর সঙ্গে দেখা করে সরকার গডার দাবি পেশ করেন। তাঁদের দাবি, ৬০ সদস্যের বিধানসভায় ৩২ জনের সমর্থন পেয়েছেন তাঁরা। নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) সভাপতির সমর্থনের চিঠিও পেশ করেন বিজেপি নেতারা। রাজভবন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহ গতকাল রাতে উপমুখ্যমন্ত্রী গাইখামগাম,প্রদেশ কংগ্রেস সভাপতি টি এন হাওকিপকে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলে তাঁকে অবিলম্বে ইস্তফা দিতে বলেন রাজ্যপাল, যাতে সরকার গঠন প্রক্রিয়া শুরু হতে পারে। রীতি অনুসারে, ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত নতুন সরকার তৈরির প্রক্রিয়া শুরু করা যায় না। সূত্রের দাবি, ২৮ জন কংগ্রেস বিধায়কের তালিকা পেশ করে সরকার গড়ার দাবি জানান ইবোবি। চার এনপিপি এমএলএ-র সমর্থনও তাঁর পক্ষে আছে বলে জানান। কিন্তু সাধারণ একটি চিরকুটে ওই চারজনের নাম দেখে নাজমা এনপিপি সভাপতি ও ওই বিধায়কদের নিয়ে আসতে বলেন। রাজ্যপালের বক্তব্য, দাবি, পাল্টা দাবি খতিয়ে দেখে নেওয়া তাঁর কর্তব্য। তিনি ওই বিধায়কদের সঙ্গে কথা না বলে এক টুকরো কাগজকে কখনই ‘সমর্থনপত্র’ হিসাবে গ্রাহ্য করবেন না। এদিন নাজমা জানান, এখনও তিনি মুখ্যমন্ত্রীর ইস্তফাপত্র পাননি। এর মধ্যেই উপমুখ্যমন্ত্রী গাইখামগাম জানিয়ে দিয়েছেন, ২৮টি আসনে জিতে একক বৃহত্তম দল হয়েছে কংগ্রেস। সুতরাং সংবিধান অনুযায়ী সবচেয়ে বড় দলকে সবার আগে সরকার গঠনের ডাক ও বিধানসভায় শক্তিপরীক্ষার সুযোগ দিতে হবে। এর আগে ইবোবি জানিয়েছিলেন, নয়া সরকার গঠনের প্রক্রিয়া শুরুর জন্য তিনি আগামীকালের মধ্যে পদত্যাগ করবেন। একইসঙ্গে তাঁর দাবি, কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাই তাঁদেরই সরকার গঠনের সুযোগ প্রথমে দিতে হবে। ইবোবি বলেছেন, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে তৈরি তিনি এবং তাঁর প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু এদিনই ইবোবি পদত্যাগ করলেন।  

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget