এক্সপ্লোর

১১ রাজ্যের ৫৯ আসনের উপনির্বাচনে ৪০ আসনে জিতে জয়জয়কার বিজেপির

আজ বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনার পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনেরও গণনা হয়েছে। ১১ রাজ্যের ৫৯ বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা হয়েছে। এর ফলাফলে ফের বিরোধী দলগুলিকে টেক্কা দিল বিজেপি। বিজেপি ১১ রাজ্যের ৫৯ বিধানসভা আসনের ৪০ টিতেই জয়ী হয়েছে।

নয়াদিল্লি: আজ বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনার পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনেরও গণনা হয়েছে। ১১ রাজ্যের ৫৯ বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা হয়েছে। এর ফলাফলে ফের বিরোধী দলগুলিকে টেক্কা দিল বিজেপি। বিজেপি ১১ রাজ্যের ৫৯ বিধানসভা আসনের ৪০ টিতেই জয়ী হয়েছে। ছত্তিশগঢ়, গুজরাত, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ওড়িশা, তেলঙ্গানা ও উত্তরপ্রদেশে মোট ৫৯ আসেন উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছিল। এরমধ্যে ছত্তিশগঢ়, হরিয়ানা ও তেলঙ্গনায় একটি করে, ঝাড়খণ্ড, কর্ণাটক,নাগাল্যান্ড ও ওড়িশায় দুটি করে, মণিপুরে পাঁচ, উত্তরপ্রদেশে সাত, গুজরাতে আট ও মধ্যপ্রদেশে ২৮ আসনে উপনির্বাচন হয়েছিল। উপনির্বাচনে দুরন্ত ফল করে বিজেপি ৫৯ আসনের মধ্যে ৪০ টিতেই জয়ী হয়েছে। গৈরিক দল উত্তরপ্রদেশে ছয়, তেলঙ্গানায় এক, কর্ণাটকে দুই, মণিপুরে চার, গুজরাতে আট, মধ্যপ্রদেশে ১৯ আসন দখল করেছে। কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল নিঃসন্দেহে বাড়তি উদ্দীপনা সঞ্চার করবে বিজেপির মধ্যে। বিজেপি যেখানে ৫৯ আসনের মধ্যে ৪০ আসনেই জয়ী হয়েছে, সেখানে বাকি ১৯ আসনে ভিন্ন ভিন্ন দল জয়ী হয়েছে। এরমধ্যে ছত্তিশগঢ় ও হরিয়ানায় কংগ্রেস একটি করে আসনে জিতেছে। ঝাড়খণ্ডে একটি কংগ্রেস, অন্যটি জেএমএম জিতেছে। নাগাল্যান্ডে দুটি আসনের মধ্যে একটিতে ন্যাশনাল প্রোগ্রেসিভ অ্যালায়েন্স,অন্যটিতে নির্দল জয়ী। ওড়িশায় দুটি আসনেই জিতেছে বিজেডি। মণিপুরে চার আসনে বিজেপি ও একটি আসনে জয়ী নির্দল। উত্তরপ্রদেশে বিজেপি সাত আসনে জয়ী হয়েছে। একটি সিট গিয়েছে সমাজবাদী পার্টির খাতায়। মধ্যপ্রদেশে বিজেপি ১৯ আসনে জয়ী। কংগ্রেস ৮ ও বিএসপি ১ আসনে জয়ী হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget