এক্সপ্লোর

রোহিঙ্গাদের বের করে দেওয়া হবে না, সুপ্রিম কোর্টে প্রতিশ্রুতি দিতে নারাজ কেন্দ্র

নয়াদিল্লি: ভারতে বসবাসকারী প্রায় ৪০ হাজার রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত্ পাঠানোর উদ্যোগ নেওয়া হবে না, সুপ্রিম কোর্টে এমন কোনও প্রতিশ্রুতি দিল না কেন্দ্র। রোহিঙ্গা মুসলিমদের যাতে এ দেশ থেকে বিতাড়ন করা না হয়, সেজন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন ওই সম্প্রদায়ের দুজন। রোহিঙ্গাদের বিরুদ্ধে 'দমনপীড়নমূলক ব্যবস্থা' নেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি চান মহম্মদ সালিমুল্লাহ ও মহম্মদ শাকির নামে দুই আবেদনকারী। কিন্তু কেন্দ্রের প্রতিনিধিত্ব করা অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এমন কোনও আশ্বাস দিতে পারছি না। সর্বোচ্চ আদালত তাঁকে রোহিঙ্গাদের জীবন ও স্বাধীনতা রক্ষার আর্জির ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জেনে আসতে বলে। রোহিঙ্গা আবেদনকারীদের কৌঁসুলি আইনজীবী প্রশান্ত ভূষণকে এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ তাঁদের পিটিশনের কপি কেন্দ্রকে দিতে বলে, পাশাপাশি ১১ সেপ্টেম্বর পরের শুনানির দিন ধার্য করে। প্রশান্ত ভূষণ বলেন, রোহিঙ্গারা দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা মানুষ। সর্বত্র কচুকাটা করা হচ্ছে ওদের। রক্ষা করুন ওদের। তবে প্রধান বিচারপতির বেঞ্চ সে ব্যাপারে কোনও ভরসা দেয়নি। রোহিঙ্গাদের পিটিশনে সওয়াল করা হয়, তাদের বের করে দেওয়ার যে কোনও উদ্যোগ ভারত রাষ্ট্রের 'এ দেশের নাগরিক হোন বা না হোন, প্রতিটি মানুষের জীবন ও স্বাধীনতা রক্ষার' সাংবিধানিক গ্যারান্টির পরিপন্থী হবে। তাছাড়া, উদ্বাস্তুরা যে দেশে পাঠানো হলে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন, সেখানে তাদের পাঠানো থেকে বিরত রাখার আন্তর্জাতিক আইনের শরিক ভারত। রোহিঙ্গাদের তাড়ানোর চেষ্টা করলে সেই আইন ভাঙবে ভারত। প্রসঙ্গত, ২০১৬ সালের রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশন মায়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত রিপোর্টে উল্লেখ করেছে যে, সে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তাবাহিনী ধারাবাহিক ভাবে তাদের জীবন, সম্পত্তি ও নিরাপত্তার অধিকার লঙ্ঘন করে চলেছে। মহিলা, পুরুষ, শিশু নির্বিশেষে রোহিঙ্গাদের গ্রেফতার, আটক করা, নিখোঁজ করে দেওয়া, তাদের ওপর নির্যাতন, জোর করে কাজ করানো, এ জাতীয় অত্যাচার চলছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সংসদে জানান, রোহিঙ্গা সমেত বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বের করে দিতে সব রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই আতঙ্কিত হয়ে পড়ে রোহিঙ্গারা। এ ব্যাপারে সরকারকে নোটিস দেয় জাতীয় মানবাধিকার কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget