এক্সপ্লোর

বিশ্বাসে ‘আঘাত’, ছত্তীসগঢ়ে স্কুলের মিড ডে মিলে ডিমে ‘না’!

ছত্তীসগঢ়ের কংগ্রেস সরকার সরকারি স্কুলের মিড ডে মিলে বাচ্চাদের ডিম দেওয়ার প্রস্তাব আনে। কিন্তু নিরামিষাসী ছাত্র-ছাত্রীদের ‘অসুবিধে’র কথা ভেবে প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি ও জনতা কংগ্রেস।

রায়পুর: ‘সান ডে হো ইয়া মান ডে রোজ খাও আন্ডে’ – নব্বইয়ের দশকে এই টেলিভিশন কমার্শিয়ালের জিঙ্গলটি বেশ জনপ্রিয় হয়েছিল। বাচ্চাদের প্রতিদিনের ডায়েটে ডিমের গুরুত্বের কথা বলে থাকেন সব পুষ্টিবিদই। তা সত্ত্বেও,স্কুলের মিড ডে মিল থেকে বাদ ডিম! ঘটনাটি ছত্তীসগঢ়ের রায়পুরের। নিরামিষাসী ছাত্রছাত্রীদের অভিভাবকদের আপত্তিতে স্কুল কর্তৃপক্ষ মিড ডে মিলে ডিম পরিবেশন করতে পারবেন না। কিন্তু খেতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের পাতে যদি একান্তই ডিম পরিবেশনের ইচ্ছে থাকে, তাহলে তাদের বাড়িতে ডিম পৌঁছে দিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। ছত্তীসগঢ়ের কংগ্রেস সরকার সরকারি স্কুলের মিড ডে মিলে বাচ্চাদের ডিম দেওয়ার প্রস্তাব আনে। কিন্তু নিরামিষাসী ছাত্র-ছাত্রীদের ‘অসুবিধে’র কথা ভেবে প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি ও জনতা কংগ্রেস। বিধানসভায় বিষয়টি উত্থাপন করে, কবীর পন্থীদের ‘ভাবাবেগ’কে সম্মান দেওয়া উচিত বলে দাবি জানান তাঁরা। মঙ্গলবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট জেলার কালেক্টরদের বিষয়টি নিয়ে দু সপ্তাহের মধ্যে স্কুল ডেভেলপমেন্ট কমিটি ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। কতজন পড়ুয়া ডিম খেতে চায় না, সেটিও জানতে বলা হয়েছে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, নিরামিষাসী পড়ুয়াদের জন্য আলাদা করে সয়াবিন ও দুধের মতো পুষ্টিকর বিকল্প খাবার রান্না করা হবে। তাদের আলাদা বসার ব্যবস্থাও করা হবে। কিন্তু তাতেও যদি নিরামিষভোজী অভিভাবকরা সম্মত না হয়, তাহলে আমিষভোজী ছাত্রছাত্রীদের বাড়িতে ডিম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কংগ্রেস বিধায়করা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। বিভিন্ন উপজাতি ও পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের পুষ্টির জন্য ডিম খাওয়ার উপযোগিতার কথা বলেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE
Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget