এক্সপ্লোর

এপ্রিলে ‘চন্দ্রযান-২’ অভিযানের সূচনা, চাঁদের দক্ষিণ মেরুতে নামবে রোভার

নয়াদিল্লি: আগামী এপ্রিল মাসে দেশের দ্বিতীয় চন্দ্র-অভিযান ‘চন্দ্রযান-২’ এর মাধ্যমে প্রথমবার চাঁদের বুকে রোভার অবতরণ করাবে ভারত। এদিন কেন্দ্র এবং ইসরো একই সুরে জানিয়ে দিল, অপেক্ষাকৃত অপরীক্ষিত চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে রোভার ল্যান্ডিং করানো হবে।

এদিন কেন্দ্রীয় বিজ্ঞান দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জীতেন্দ্র সিংহ জানান, এপ্রিল মাসে ‘চন্দ্রযান-২’ অভিযানের সূচনা হবে। তিনি বলেন, ‘চন্দ্রযান-১’ অভিযানে চাঁদের জলের হদিস মিলেছিল। এবার সেই অভিযানকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে ‘চন্দ্রযান-২’। একেবারে চাঁদের বুকে রোবট অবতরণ করিয়ে জলের অস্তিত্বের খোঁজ করা হবে।

একইভাবে, ইসরোর নবনিযুক্ত চেয়ারম্যান কে শিবন জানান, ‘চন্দ্রযান-২’ হল ইসরোর প্রথম অভিযান যেখানে ভিন-গ্রহে রোভার অবতরণ করানোর প্রচেষ্টা হবে। এই অভিযানের মোট খরচ প্রায় ৮০০ কোটি টাকা। তিনি বলেন, যদি কোনও কারণে এপ্রিলে সূচনা না করা সম্ভব হয়, তাহলে নভেম্বরে করা হবে।

চাঁদের দক্ষিণ মেরুকে কেন বাছা হল এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিবন বলেন, প্রথমত, এই অঞ্চলটি পাথরে ভর্তি, যা কয়েক হাজার বছর পুরনো। এতে বিশ্বব্রহ্মাণ্ডের উৎসের একটা আভাস মিলবে। দ্বিতীয়ত, এই অঞ্চলটি এখনও পর্যন্ত মোটের ওপর অপরীক্ষিত। এর আগে, যতগুলি চন্দ্রাভিযান করেছে বিশ্বের বিভিন্ন দেশ, সবক্ষেত্রেই চাঁদের বিষুবরেখার আশেপাশের অঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছিল।

সেরা শিরোনাম

Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget