এক্সপ্লোর

পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য: ফারুক আবদুল্লা, ঋষি কপূরের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ

জম্মু: পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা ও অভিনেতা ঋষি কপূরের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করার আবেদন জানালেন সমাজকর্মী সুকেশ খাজুরিয়া। তিনি জেলাশাসকের কাছে এই আবেদন জানিয়েছেন। পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলে দাবি করায় ফারুক ও ঋষির বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ১৯৬ ধারা, রণবীর পিনাল কোডের ১২৪-এ ধারায় দেশদ্রোহিতা-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন সুকেশ। তাঁর অভিযোগ, ফারুকের মন্তব্য ও ঋষির ট্যুইটের মাধ্যমে হিংসায় উস্কানি ও জনগণের মধ্যে বিশৃঙ্খলা ছড়ানো হচ্ছে। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। জম্মু হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি বি এস স্লাথিয়াও ফারুকের মন্তব্যের নিন্দা করে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করার দাবি জানিয়েছেন। সেইসঙ্গে ফারুকের লোকসভার সদস্যপদ খারিজ ও তাঁর দল ন্যাশনাল কনফারেন্সের স্বীকৃতি বাতিলেরও দাবি জানিয়েছেন স্লাথিয়া। তিনি বলেছেন, ‘ফারুক আবদুল্লা একাধিকবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। তা সত্ত্বেও তাঁর এই মন্তব্য দুর্ভাগ্যজনক। তিনি ভারতকে চ্যালেঞ্জ জানানোর ঔদ্ধত্য দেখিয়েছেন। পাকিস্তান ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালে এটাই করেছিল। তার ফলে পাকিস্তান দু’ভাগ হয়ে গিয়েছে।’ গত শনিবার ফারুক দাবি করেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানেরই। ভারত ও পাকিস্তানের মধ্যে যতই লড়াই হোক না কেন, এক্ষেত্রে কোনও বদল হবে না। ট্যুইট করে ফারুকের এই মন্তব্য সমর্থন করেন ঋষি। তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর আমাদের এবং পাক অধিকৃত কাশ্মীর ওদের। একমাত্র এভাবেই আমরা আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি।’ বিভিন্ন মহল থেকে এই মন্তব্য ও ট্যুইটের নিন্দা করা হচ্ছে। এবার মামলারও দাবি উঠল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফটি নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফটি নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?

ভিডিও

West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.০৩.২৬) :চলছিল শ্যুটিং? নাকি 'প্যাক-আপ'-এর পর ঘটনা? প্রোডাকশন টিম আর পরিচালকের পরস্পরবিরোধী দাবিতে বাড়ছে রহস্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (৩০.০৩.২৬) : অকালে অস্তাচলে অরুণোদয়, তালসারি থেকে দেহ ফিরতেই বিজয়গড়ে জনসমুদ্র
BJP News | ''হারের ভয়ে বেপরোয়া...ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা'' নালিশ বিজেপির প্রতিনিধিদলের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফটি নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফটি নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যকে হাতিয়ার করে কমিশনে BJP ? কী বলেছেন ? জানালেন শুভেন্দু
মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যকে হাতিয়ার করে কমিশনে BJP ? কী বলেছেন ? জানালেন শুভেন্দু
Embed widget