এক্সপ্লোর

কৃষকদের সহায়ক মূল্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, দাবি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: দেশজুড়ে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এবারের বাজেটে কৃষকদের ফসল উৎপাদনের খরচের অন্তত দেড়গুণ অর্থ সহায়ক মূল্য হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে। কৃষকদের আশ্বাস দেওয়া হয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করার সময় সব প্রধান শস্যকেই এর মধ্যে রাখা হবে। কৃষকরা যাতে এই সুবিধা পান, সে বিষয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে কথা বলছে কেন্দ্র। তা সত্ত্বেও অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং নিরাশার পরিবেশ তৈরি করছে। কৃষি উন্নতি মেলায় বক্তব্য পেশ করতে গিয়ে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে বিরোধীদের আক্রমণ করেছেন প্রধাননমন্ত্রী। তিনি বলেছেন, ‘শস্য উৎপাদনের খরচের মধ্যে ঠিকা শ্রমিকদের বেতন, কৃষকদের নিজেদের বা ভাড়া নেওয়া যন্ত্রের খরচ, কৃষিকাজে ব্যবহৃত গবাদির খরচ, বীজ ও সারের দাম, সেচের খরচ, রাজ্য সরকারকেও দেওয়া রাজস্ব, মূলধনের সুদ, লিজ নেওয়া জমির ভাড়া এবং সংশ্লিষ্ট কৃষক ও তাঁর পরিবারের লোকজনের পরিশ্রমও ধরা হয়েছে। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, সরকার কৃষকদের চাষের খরচ ও পরিশ্রমের খরচ দেওয়ার কথা বিবেচনা করছে। তবে কৃষকদের কয়েকটি সংগঠন এর সঙ্গে জমির ভাড়া ও মূলধনের সুদের খরচ দেওয়ারও দাবি জানাচ্ছে।’ বিদেশ থেকে ভোজ্য তেল আমদানি কমানোর জন্য কৃষকদের আরও তৈলবীজ চাষের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের মধ্যে ইউরিয়ার ব্যবহার অর্ধেক করারও লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি। দূষণ যাতে না ছড়ায়, সেজন্য কৃষকদের ফসল না পোড়ানোরও অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget