এক্সপ্লোর

নোট বাতিল: কেলেঙ্কারির রেকর্ডের জন্য অস্বস্তিতে কংগ্রেস, কটাক্ষ জেটলির

নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে রাজনৈতিক তরজা অব্যাহত। প্রাক্তন অর্থমন্ত্রীর আক্রমণের কয়েক-ঘণ্টার মধ্যে পাল্টা আক্রমণে বর্তমান অর্থমন্ত্রী।

এদিন কংগ্রেসকে একহাত নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ‘কেলেঙ্কারির রেকর্ড’ থাকায় দুর্নীতির বিরুদ্ধে মোদী সরকারের নেওয়া একাধিক পদক্ষেপের ফলে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস।

জেটলির দাবি, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধি সম্পন্ন প্রধান দেশ ক্যাশলেস অর্থনীতি এবং ডিজিটাল পেমেন্টের দিকে এগিয়ে চলছে। এর ফলে, কর এবং রাজস্ব আদায় যেমন সহজ হবে, তেমনই তা ফাঁকি দেওয়া কঠিন হবে। জেটলি মনে করেন, খরচের ওপর বিধিনিষেধ এবং প্যান নম্বর বাধ্যতামূলক করায় দুর্নীতি অনেকটাই কমবে।

নোট ইস্যুতে প্রতিদিন মোদী সরকারকে আক্রমণ করে চলেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। এদিন সেই প্রসঙ্গে জেটলি জানান, নিজেদের ১০ বছরের শাসনকালে দুর্নীতি বা কালো টাকার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি কংগ্রেস। তাঁর পাল্টা অভিযোগ, ২জি স্পেকট্রাম থেকে কয়লা ব্লক বণ্টন, আবার কমনওয়েলথ থেকে অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার—একের পর এক কেলেঙ্কারি কংগ্রেস জমানায় ঘটেছে।

জেটলি বলেন, এখনও বহু জায়গায় এই দুর্নীতির প্রসঙ্গগুলি আসে। এনডিএ-র দুর্নীতি-বিরোধী পদক্ষেপের ফলে যে কংগ্রেস অস্বস্তিতে পড়বে, তাতে অবাক হওয়ার মত কিছু নেই। তাঁর মতে, নগদ লেনদেনে অনেক ‘মূল্য’ চোকাতে হয়। ডিজিটাল পেমেন্টে সেই সমস্যা নেই। যদিও, জেটলি মনে করিয়ে দেন, একেবারে ক্যাশলেস করা সম্ভব নয়। ফলে, নগদ থাকবে। তবে, ডিজিটাল পেমেন্ট বাড়বে।

বাজারে নোটের আকাল নিয়েও এদিন মুখ খোলেন জেটলি। অর্থমন্ত্রী বলেন, প্রত্যেকদিন রিজার্ভ ব্যাঙ্ক বিপুল পরিমাণ নোট বাজারে ছাড়ছে। তাঁর আশা, আগামী তিন সপ্তাহে আরও প্রচুর নোট বাজারে ছাড়বে শীর্ষ ব্যাঙ্ক। তখন চাপ অনেকটাই কমে যাবে।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget