এক্সপ্লোর

২০১৯-এ বিজেপি-সঙ্ঘকে রুখতে সমমনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে চলতে 'বাস্তববাদী মনোভাব', কং প্লেনারির প্রস্তাব

  নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি-আরএসএসকে হারাতে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে সহযোগিতা ও একটি অভিন্ন কর্মসূচি তৈরির ব্যাপারে বাস্তববাদী মনোভাব দেখাতে হবে। বিজেপিকে টক্কর দিতে বিরোধী দলগুলিকে এককাট্টা করে ঐকমত্য গড়ে তোলার কথা বেশ কিছুদিন ধরেই বলছে কংগ্রেস। সেই সুরেই শনিবার শুরু হওয়া কংগ্রেসের ৮৪-তম প্লেনারি অধিবেশনে গৃহীত হল একটি প্রস্তাব। তাতে বিজেপি-আরএসএসের তীব্র সমালোচনা করে বলা হয়েছে, দেশের মৌলিক সাংবিধানিক মূল্যবোধগুলি আক্রান্ত, স্বাধীনতা বিপন্ন হতে বসেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি চাপে পড়ছে, তাদের স্বাধীনতার সঙ্গে আপস করা হচ্ছে। মল্লিকার্জুন খাড়্গের পেশ করা প্রস্তাবে বলা হয়েছে, পুনরুজ্জীবিত কংগ্রেসই একমাত্র পারে দেশের প্রতিষ্ঠাতারা যে ভারতের ভাবনার স্বপ্ন দেখতেন, তাকে ফের জীবন্ত করে তুলতে। সংবিধানের মর্মবস্তুকে রক্ষা করতে প্রয়োজনীয় বলিদান দিতে কংগ্রেস তৈরি বলেও জানানো হয়েছে প্রস্তাবে, বলা হয়েছে, বিজেপি ভারতবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। বিজেপি শাসনে যে একের পর এক বিচ্যুতি হয়েছে, তা থেকে দেশের রাজনীতিকে মুক্ত করে শুদ্ধ করে তুলব আমরা। কংগ্রেস কর্মীদেরও বর্তমান পরিস্থিতির দাবি অনুসারে তৈরি হয়ে সাধারণতন্ত্র ও সাংবিধানিক গণতন্ত্রের কাঠামোগত মূল্যবোধকে রক্ষার ডাকও দিয়েছে নেতৃত্ব। কংগ্রেসের প্রস্তাবের বক্তব্য, দেশ এক সন্ধিক্ষণে রয়েছে এখন। দেশের সামনে বিপদ হিসাবে এসেছে বিভেদকামী, আধিপত্যবাদী, বিশৃঙ্খলাকারী শক্তিগুলি। কিন্তু কংগ্রেস তার গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্যকে সঙ্গে নিয়ে দেশবাসীর পাশে থাকতে দায়বদ্ধ। সেই ইতিহাস, ঐতিহ্যে প্রতিফলন ঘটেছে বহু সংস্কৃতি, বহু ভাষা ও বহু ধর্মের ভারতের। প্রস্তাবের দাবি, বিজেপি শাসনে দেশবাসী, সে তাঁরা কৃষক, শ্রমিক, অসংগঠিত কর্মী, স্বনিযুক্ত মানুষজন, সংখ্যালঘু, দলিত, গরিব, যাই-ই হোন, সবাই প্রতারিত হয়েছেন। সাম্প্রতিক কালে বিজেপি কংগ্রসের ঘর ভাঙানোর যে কৌশল নিয়েছে, তার মোকাবিলায় অধিবেশনে প্রস্তাব নেওয়া হয়েছে যে, দলত্যাগীদের ৬ বছর ভোটে দাঁড়ানো নিষিদ্ধ হোক যাতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অর্থের অপব্যবহার রোধ করা যায়।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget