এক্সপ্লোর

Weather Update : গভীর নিম্নচাপ পরিণত হবে অতি গভীরে, পুরীর দিকে এগোচ্ছে দ্রুত, বাংলায় বিরাট তাণ্ডব এবার?

সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতা-সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিও শুরু হয়। বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : সপ্তাহশুরু থেকেই বঙ্গের জেলায় জেলায় দুর্যোগের  সঙ্কেত দিন আবহাওয়া দফতর। সোমবার দিন শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়ে। বেলা বাড়লে আরও বাড়বে বৃষ্টি। পূর্বাভাস, আবহাওয়া দফতরের। 

দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে এই সতর্কবার্তা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবার শক্তি বাড়িয়ে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। সোমবারের মধ্যেই অতি গভীর নিম্নচাপ রূপে এটি পুরীর কাছাকাছি স্থল ভাগে প্রবেশ করবে। এটি দীঘা থেকে ৩৫০ কিলোমিটার দূরে এবং পুরী থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরেও এটি উত্তর-পশ্চিম দিকে এসে পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার পর গতিপথ পরিবর্তন করবে। 

নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগ হতে পারে ওড়িশা ও বঙ্গের উপকূলবর্তী রাজ্যগুলিতে। উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর । ৪০ থেকে ৫০ সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে মৎস্যজীবীদের।

এই পরিস্থিতির প্রভাবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি  হবে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। এর মধ্যে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,  দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং নদিয়া জেলাতে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তর ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

সোমবার থেকে  বৃষ্টি হতে পারে কলকাতাতেও।   বুধবার বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি । বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৮৭ শতাংশ।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন :                         

RG Kar News: 'শুনানি ঘিরে উত্তেজনা তৈরি না করে ধর্ষণের মানসিকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে'

সেরা শিরোনাম

Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget