এক্সপ্লোর

RG Kar Case: RG কর কাণ্ডে 'রাত দখল', 'ভোর দখল'-র পর এবার 'ধর্মতলা দখল'-র ডাক..

Call For Dharmatala On RG Kar Protest: RG কর কাণ্ডে বিচারের দাবিতে এবার ধর্মতলা দখলের ডাক..

কলকাতা: মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারির পরেও ফের রাজপথে জনগর্জন। বিচারের দাবিতে এবার ধর্মতলা দখলের ডাক। কলেজ স্কোয়ার থেকে মিছিল। RG কর কাণ্ডে 'রাত দখল' ও 'ভোর দখল'-এর পর এবার 'ধর্মতলা দখলের ডাক'।

'রাত দখল' ও 'ভোর দখল'-এর পর এবার 'ধর্মতলা দখলের ডাক'

আজ ছিল সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার শুনানি। তার আগে গতকাল পথে নামেন রিকশ চালকরা। গতকাল বিকেল ৪টেয় হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেন তাঁরা। গতকাল বিকেল ৪টেয় সল্টলেকের বহু স্কুল ও প্রাক্তনীদের ডাকে মিছিল ছিল। জমায়েত হয়েছিল বৈশাখী বাস স্ট্যান্ডে। গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিলের ডাক দেন দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। টালিগঞ্জ পাড়ার শিল্পী-কলাকুশলীদের ডাকে টালিগঞ্জ ট্রামডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হয়। 

আর জি কর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার

অপরদিকে, আর জি কর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর চালান নিয়ে প্রশ্নের মুখে রাজ্য। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আমরা কোনও চালান পাইনি, আদালতে জানাল সিবিআই। 'চালান এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল' এই চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য গ্রহণ করা যায় না, মন্তব্য প্রধান বিচারপতির। 'ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া আর কোনও তথ্য নেই', সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল? প্রশ্ন প্রধান বিচারপতির। হাইকোর্টে দেওয়া কেস ডায়েরিতে চালান ছিল, দাবি রাজ্যের। চালান না পেলে বুঝতে হবে, একটা কিছু হয়েছে, মন্তব্য বিচারপতি পারদিওয়ালার। পরের শুনানির দিন চালান আনতে হবে, নির্দেশ আদালতের।

আরও পড়ুন, কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক, 'দিল্লিতে তলব করায় ED-র বাধা রইল না..'

খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live : আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget