এক্সপ্লোর

RG Kar News: 'আমার ঘরেও মেয়ে দুর্গাপুজো করত, সেই প্রদীপ আর কখনও জ্বলবে না', মুখ্যমন্ত্রীর 'উৎসবে ফেরা' প্রসঙ্গে মন্তব্য নির্যাতিতার মায়ের

RG Kar Issue: আরজি কর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর চালান নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য। এবার মুখ্যমন্ত্রী বললেন 'পুজোয় ফিরুন, উৎসবে ফিরে আসুন'।

কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar News) তোলপাড় গোটা রাজ্য। এখনও বিচার মেলেনি সেই নৃশংস ধর্ষণ ও খুন কাণ্ডের। এই আবহেই এবার উৎসবে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বললেন, 'পুজোয় ফিরুন, উৎসবে ফিরে আসুন'। এই প্রসঙ্গে কী প্রতিক্রিয়া নির্যাতিতা চিকিৎসকের মায়ের?

'দেশের মানুষ যদি ভাবেন উৎসবে ফিরবেন তাহলে ফিরবেন'

রাস্তার স্বতঃস্ফূর্ত আন্দোলন আটকাতে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল রাজ্যের। কাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই আবহেই এবার সাধারণ মানুষকে 'উৎসবে ফিরে আসুন' বললেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে নির্যাতিতার মা বলেন, 'দেশের মানুষ যদি ভাবেন উৎসবে ফিরবেন তাহলে ফিরবেন। কিন্তু সকলে তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছেন, তাঁরা যদি পারেন ফিরতে তাহলে ফিরবেন। আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হত, আমার মেয়ে নিজে করত। আমার বাড়িতে তো আর কোনওদিন দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে। আমি কী করে বলব মানুষকে উৎসবে ফিরতে? এক মাস হয়ে গিয়েছে। যদি মুখ্যমন্ত্রীর পরিবারে এই ঘটনা ঘটত তাহলে পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, এখন আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কী বলব। দিদি যে আমাদের নামে মিথ্যা কথা বলছেন, আমাদের মেয়ে চলে গেছে, এখন আমরা মিথ্যা কথা বলব? উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না তো, আপর কোনওদিনই তো আসবে না বাড়িতে মেয়েটা আমার।' সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের কেঁদে ফেললেন নিহত চিকিৎসকের মা।

 

আরও পড়ুন: RG Kar News: মমতার 'পুজোয় ফিরুন' বার্তাকে ধিক্কার আন্দোলনকারীদের! 'আপনার জ্ঞান শুনতে চাইছে না', কটাক্ষ শিল্পীর

অন্যদিকে আরজি কর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর চালান নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। 'আমরা কোনও চালান পাইনি', আদালতে জানায় সিবিআই। 'চালান এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল। এই চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য গ্রহণ করা যায় না', মন্তব্য প্রধান বিচারপতির। 'ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া আর কোনও তথ্য নেই', সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। 'চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল?' প্রশ্ন প্রধান বিচারপতির। 'হাইকোর্টে দেওয়া কেস ডায়েরিতে চালান ছিল', দাবি রাজ্যের। 'চালান না পেলে বুঝতে হবে, একটা কিছু হয়েছে', মন্তব্য বিচারপতি পারদিওয়ালার। পরের শুনানির দিন চালান আনতে হবে, নির্দেশ আদালতের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget